ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪৮ জনে।
নিশ্চিত করেছেন ফোকাল পারসন
সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ফোকাল পারসন ডা. ঝন্টু সরকার জানান, শেরপুরের শ্রীবরদী এলাকা থেকে আসা ছয় বছর বয়সী একটি মেয়েশিশু রবিবার (৭ জুন) সকালে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুরে শিশুটির মৃত্যু হয়। শিশুটি হাম উপসর্গ ছাড়াও নানা রোগে আক্রান্ত ছিল।
নতুন ভর্তি ও চিকিৎসাধীন শিশু
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৯ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে মোট ১১২ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।



