জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু
জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় লিচুর বিচি গলায় আটকে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) সন্ধ্যায় সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিশুর পরিচয়

নিহত ইয়াসিন মিয়া (১০) ওই এলাকার ইলেকট্রনিক মিস্ত্রি শাহীন মিয়ার ছেলে। সে ধনবাড়ী উপজেলার বাঁশ নিয়োগী গ্রামের স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

ঘটনার বিবরণ

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, স্থানীয় বাজার থেকে লিচু কিনে বাড়িতে নিয়ে আসেন শাহীন মিয়া। পরে পরিবারের সদস্যদের সঙ্গে লিচু খাওয়ার সময় অসাবধানতাবশত ইয়াসিনের গলায় একটি লিচুর বিচি আটকে যায়। এ সময় শিশুটি শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা দ্রুত তাকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হাসপাতালের বক্তব্য

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী জানান, সন্ধ্যায় শিশুটিকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির অকাল মৃত্যুতে পরিবার ও স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ