গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে পাঁচ শিশুর মৃত্যু
গত ২৪ ঘণ্টায় হামে পাঁচ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) দেশে হাম ও হামের উপসর্গে আরও পাঁচ শিশু মারা গেছে। এর মধ্যে এক শিশুর হাম শনাক্ত হয়েছিল, বাকি চার শিশুর হামের উপসর্গ ছিল। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ সময়ে সারা দেশে ১ হাজার ৩৫৮ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

হাম শনাক্ত ও মৃত্যুর বিস্তারিত

হাম শনাক্ত হয়ে শিশুটি সিলেটে মারা গেছে। অন্যদিকে হাম উপসর্গে ঢাকা, খুলনা, রাজশাহী ও সিলেটে একজন করে শিশু মারা গেছে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

১৫ মার্চ থেকে পরিসংখ্যান

গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ২২০ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৪৪ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৩৩ হাজার ৩৮৬ শিশুর মধ্যে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হাসপাতালে ভর্তি ও সুস্থতা

হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২২ হাজার ৪৪২ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১৯ হাজার ১৮ শিশু বাড়ি ফিরেছে। এছাড়া ১৫ মার্চ থেকে দেশে ৪ হাজার ৬৯৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলে উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ