ইউনাইটেড মেডিকেলে হাম আক্রান্ত শিশুদের জন্য বিশেষ চিকিৎসাসেবা চালু
ইউনাইটেড মেডিকেলে হাম শিশুদের বিশেষ চিকিৎসাসেবা

চলমান হাম পরিস্থিতি মোকাবিলায় ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল হাম আক্রান্ত শিশুদের জন্য বিশেষায়িত চিকিৎসাসেবা চালু করেছে। একই সঙ্গে অন্যান্য রোগীর নিরাপত্তা নিশ্চিত করতে হাসপাতালজুড়ে আন্তর্জাতিক মানের সংক্রমণ নিয়ন্ত্রণ প্রটোকল অনুসরণ করা হচ্ছে।

হামের রোগীদের জন্য বিশেষ ব্যবস্থা

মাদানী অ্যাভিনিউয়ের সাঁতারকুলে অবস্থিত হাসপাতালটি অল্প সময়ের মধ্যে নিজেদের চিকিৎসা কার্যক্রম পুনরায় সংগঠিত করে হামের রোগীদের জন্য পৃথক আইসোলেশন ইউনিট, জরুরি ট্রায়াজ ব্যবস্থা, পৃথক এনআইসিইউ ও পিআইসিইউ জোন এবং সংক্রমণ নিয়ন্ত্রণ কার্যক্রম চালু করেছে। রোগীদের জন্য নির্ধারিত চলাচল ব্যবস্থা, পিপিই ব্যবহার এবং নিয়মিত জীবাণুমুক্তকরণ কার্যক্রমের মাধ্যমে নিরাপদ চিকিৎসা পরিবেশ বজায় রাখা হচ্ছে।

সেবা ও ছাড়ের সুবিধা

দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আসা হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা সহজলভ্য করার পাশাপাশি জরুরি সেবা, ভেন্টিলেশন সাপোর্ট ও প্রয়োজনীয় চিকিৎসা ব্যয়ের ক্ষেত্রেও বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। গুরুতর রোগীদের জন্য নিশ্চিত করা হচ্ছে ওয়ান-টু-ওয়ান নার্সিং সাপোর্ট ও সার্বক্ষণিক পর্যবেক্ষণ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিশেষজ্ঞের মতামত

এ বিষয়ে ইউনাইটেড হেলথকেয়ারের মেডিকেল সার্ভিসেস ডিরেক্টর ডা. আজহারুল ইসলাম খান বলেন, ‘হাম পরিস্থিতি মোকাবিলায় সরকারি ও বেসরকারি স্বাস্থ্য খাতের সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি। কার্যকর সংক্রমণ নিয়ন্ত্রণ, সাশ্রয়ী চিকিৎসা, দ্রুত সচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত প্রচেষ্টাই পারে এই সংকটকে আরও কার্যকরভাবে মোকাবিলা করতে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ