বাবার স্বপ্ন পূরণে গ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প করলেন ডা. নাজমিন
বাবার স্বপ্ন পূরণে গ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প ডা. নাজমিনের

নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. নাজমিন বেগম তাঁর বাবার স্বপ্ন পূরণে গ্রামে গিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছেন। তিনি বলেন, 'আমি আসলে আমার বাবার স্বপ্নের প্রতিফলন। আব্বা আমাকে প্রায়ই বলতেন, একজন অসুস্থ মানুষকে দেখতে গেলে কত পুণ্য হয়। আর তুমি এমন একটা পেশায় আছ যেখানে তুমি এত এত অসুস্থ মানুষের চিকিৎসার সঙ্গে জড়িত। আমি হেসে বলতাম, ঠিক আছে আমি দোয়া করি যেন অর্ধেক সওয়াব আল্লাহ তোমাকে দেন আর বাকি অর্ধেক আমাকে। আব্বা মুচকি হাসি দিতেন। বাবার জন্য তেমন কিছু করতে পারিনি আমি, তবে আজকে আমার মন অনেক তৃপ্ত। আব্বার জন্য অন্তত একটু করতে পেরেছি।'

গত ২২ মে গ্রামে ফ্রি ক্যাম্প

গত ২২ মে ২০২৬ তারিখে তিনি তাঁর দাদা বাড়িতে যান। সঙ্গে নেন কিছু যন্ত্রপাতি এবং শিক্ষকদের কাছ থেকে পাওয়া অভিজ্ঞতা। সেখানে তিনি রোগী দেখা শুরু করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পের অভিজ্ঞতা বর্ণনা করে ডা. নাজমিন বলেন, 'মানুষের এত এত দোয়া আর সম্মান পেয়েছি, আলহামদুলিল্লাহ। আজ কিছু সময়ের জন্য মনে হচ্ছিল আব্বা আমাদের চারপাশে ঘুরছেন আর দেখতে পাচ্ছেন ওনার মৃত্যুর পরও মানুষের মুখে উনি বেঁচে আছেন। গ্রামের মুরব্বিদের কাছ থেকে পাওয়া স্মারকটা শুধু লিখিত একটা দলিল নয় এটা আমার ভবিষ্যতের আরও ভালো ভালো কাজ করার অনুপ্রেরণা।' এলাকাবাসী ও গ্রামের মুরব্বিরা ডা. নাজমিনকে স্মারক উপহার তুলে দেন।

বৃষ্টি ও বিদ্যুৎ সমস্যার মধ্যেও সেবা

উল্লেখ্য, ওই দিন সকাল থেকে অনেক বৃষ্টি ছিল এবং বিদ্যুৎও সব সময় ছিল না। বৃষ্টির কারণে এক সঙ্গে রোগী আসেনি; একটু পর পর ৪-৫ জন করে জমা হয়ে আসছিল। তারপরও ডা. নাজমিন বেগম ৪০ জন রোগীকে বিনা মূল্যে চিকিৎসা সেবা দিতে পেরেছেন। সময় ও সুযোগ হলে আরও ক্যাম্প করার ইচ্ছা নিয়ে তিনি ওই দিনের মেডিকেল ক্যাম্প সমাপ্ত করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ