ময়মনসিংহে হামে আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৩৬
ময়মনসিংহে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃত ৩৬

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামে আক্রান্ত হয়ে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ জনে। শনিবার (২৩ মে) দুপুরে ওই শিশুর মৃত্যু হয়।

চার মাস বয়সি শিশুর মৃত্যু

জানা গেছে, গত ২০ মে সকালে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা থেকে চার মাস বয়সি ওই শিশুকে হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিশুটি হাম ছাড়াও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।

আইসোলেশন ওয়ার্ডে নতুন ভর্তি

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নতুন করে আরও ১৯ শিশু ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৬ শিশু। বর্তমানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৭২ শিশু চিকিৎসাধীন রয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মোট ভর্তির সংখ্যা

গত ১৭ মার্চ থেকে আজ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট এক হাজার ৫৭৯ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক হাজার ৪৭১ শিশু।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ