ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) আন্তর্জাতিক গবেষণা মূল্যায়ন প্ল্যাটফর্ম ‘নেচার ইনডেক্স ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং’–এর আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ক্যাটাগরিতে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে।
গবেষণার স্বীকৃতি
বিশ্বের শীর্ষস্থানীয় বিজ্ঞান ও স্বাস্থ্যবিষয়ক সাময়িকীতে প্রকাশিত মানসম্মত গবেষণা প্রবন্ধের ওপর ভিত্তি করে এই বিখ্যাত বৈশ্বিক র্যাঙ্কিং তৈরি করা হয়। ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত প্রকাশিত গবেষণাকর্মের ওপর ভিত্তি করে এবারের মূল্যায়নটি করা হয়েছে। এটি আন্তর্জাতিক গবেষণা সেক্টরে একটি স্বীকৃত ও স্বাধীন মানদণ্ড হিসেবে বিবেচিত।
অবস্থান ও অগ্রগতি
এই র্যাঙ্কিংয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ক্যাটাগরিতে সামগ্রিকভাবে দেশের সব গবেষণা ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ইউআইইউর অবস্থান দশম। বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইউআইইউ অষ্টম স্থান ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। গবেষণা, উদ্ভাবন ও বৈশ্বিক মানসম্পন্ন উচ্চশিক্ষার ধারাবাহিক অগ্রযাত্রায় নতুন এক মাইলফলক অর্জন করেছে ইউআইইউ।
গবেষক দলের ভূমিকা
ইউআইইউর স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এবং বিশেষ করে এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (ইডিএস) বিভাগের পরিবেশবিজ্ঞান ও ভূবিজ্ঞান নিয়ে কাজ করা গবেষক দলের নিরলস পরিশ্রম এই স্বীকৃতি এনে দিয়েছে। ইউআইইউ প্রতিনিয়ত গবেষণা অবকাঠামো উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা ও মানসম্পন্ন প্রকাশনা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।



