জীববিজ্ঞান: RNA ও DNA বহুনির্বাচনি প্রশ্নোত্তর
জীববিজ্ঞান: RNA ও DNA বহুনির্বাচনি প্রশ্নোত্তর

ছবি: RNA ও DNA

জীববিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায়–১২

  1. RNA–এর মধ্যে নিচের কোনটি থাকে?
    ক. অ্যাডেনিন খ. গুয়ানিন গ. ইউরাসিল ঘ. সাইটোসিন
    উত্তর: গ. ইউরাসিল
  2. DNA–এর পূর্ণরূপ কী?
    ক. De-nucleic acid খ. D-nucleic acid গ. Deoxynucleic acid ঘ. Deoxyribonucleic acid
    উত্তর: ঘ. Deoxyribonucleic acid
  3. জৈব বিবর্তনতত্ত্ব প্রদান করেন কে?
    ক. চার্লস ডারউইন খ. ওয়ালেস গ. গ্রেগর জোহান মেন্ডেল ঘ. বিগল
    উত্তর: ক. চার্লস ডারউইন
  4. অটোজোম অংশগ্রহণ করে—
    i. দেহগঠনে ii. লিঙ্গ নির্ধারণে iii. ভ্রূণ গঠনে
    নিচের কোনটি সঠিক?
    ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
    উত্তর: খ. i ও iii
  5. DNA-এর জন্য কোন বন্ধনটি সঠিক?
    ক. A = T খ. G = C গ. A = T ঘ. G = A
    উত্তর: ক. A = T
  6. নিচের কোনটিতে DNA অনুপস্থিত?
    ক. TMV খ. Spiroggra গ. E. Coti ঘ. Bacillus
    উত্তর: ক. TMV

নিচের অনুচ্ছেদটি পড়ে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সবাই নুজহাতকে বলে যে সে তার বাবার মতো বুদ্ধিমান। চোখের গড়ন মায়ের মতো হলেও দেখতে অনেকটা দাদির মতো।

  1. নুজহাতের বৈশিষ্ট্যের জন্য দায়ী কোনটি?
    ক. ক্রোমোজোম খ. নিউক্লিয়াস গ. পিউরিন বেস ঘ. জিন
    উত্তর: ঘ. জিন
  2. নুজহাতের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী উপাদানটি—
    i. বংশগতির নিয়ন্ত্রক ii. জননকোষের মূল উপাদান iii. DNA তে বিন্যস্ত থাকে
    নিচের কোনটি সঠিক?
    ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
    উত্তর: খ. i ও iii
  1. থ্যালাসেমিয়া রোগে—
    i. লোহিত কণিকা নষ্ট হয় ii. রোগী রক্তশূন্যতায় ভোগে iii. শ্বেতকণিকা নষ্ট হয়
    নিচের কোনটি সঠিক?
    ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
    উত্তর: ক. i ও ii
  2. থ্যালাসেমিয়া রোগীদের কী সমৃদ্ধ ফল খেতে নিষেধ করা হয়?
    ক. প্রোটিন খ. আয়রন গ. সালফার ঘ. ফসফরাস
    উত্তর: খ. আয়রন
  3. রাসায়নিকভাবে প্রতিটি ক্রোমোজোম গঠিত—
    i. DNA দিয়ে ii. RNA দিয়ে iii. প্রোটিন দিয়ে
    নিচের কোনটি সঠিক?
    ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
    উত্তর: ক. i ও ii
  4. পার্শ্ববর্তী দুটি নিউক্লিওটাইডের মধ্যবর্তী দূরত্ব কত?
    ক. ৩৪ A° খ. ৩.৪ A° গ. ২০ A° ঘ. ২ A°
    উত্তর: খ. ৩.৪ A°
  5. কোন রঙের বর্ণান্ধতাকে সর্বজনীন বর্ণান্ধতা বলে?
    ক. লাল-নীল খ. লাল-বেগুনি গ. লাল-সবুজ ঘ. লাল-আসমানি
    উত্তর: গ. লাল-সবুজ

সঠিক উত্তর
১. গ ২. ঘ ৩. ক ৪. খ ৫. ক ৬. ক ৭. ঘ ৮. খ ৯. ক ১০. খ ১১. ক ১২. খ ১৩. গ

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক
সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা