ভূগোল ১ম পত্রের অধ্যায় ২ থেকে ২০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো।
প্রশ্নমালা
- কোন পর্বতকে সঞ্চয়জাত পর্বত বলা হয়?
ক. ল্যাকোলিথ খ. আগ্নেয় গ. স্তূপ ঘ. ভঙ্গিল - ভারতের দাক্ষিণাত্য মালভূমি কিসের দ্বারা গঠিত?
ক. নুড়ি খ. লাভা গ. ম্যাগমা ঘ. প্রাবরেখা - পর্বত সাধারণত কত মিটার পর্যন্ত উঁচু হতে পারে?
ক. ৪০০ মিটার খ. ৬০০ মিটার গ. ৫০০ মিটার ঘ. ৬০০-১০০০ মিটার - কিলিমানজারো পর্বতের শীর্ষ দেশ বরফাবৃত কেন?
ক. অক্ষাংশের জন্য খ. ভূমির ঢালের জন্য গ. উচ্চতার কারণে ঘ. সমুদ্র থেকে দূরত্বের কারণে - ইতালির ভিসুভিয়াস ও কেনিয়ার কিলিমানজারো কোন শ্রেণির পর্বত?
ক. আগ্নেয় খ. ভঙ্গিল গ. ক্ষয়জাত ঘ. সঞ্চয়জাত - বাংলাদেশের কোন অঞ্চলে বদ্বীপ অবস্থিত?
ক. উত্তর-পূর্ব খ. উত্তর-পশ্চিম গ. দক্ষিণ-পূর্ব ঘ. দক্ষিণ-পশ্চিম - পদ্মার উপনদী কোনটি?
ক. মধুমতি খ. গড়াই গ. আড়িয়াল খাঁ ঘ. মহানন্দা - বিশ্বের বৃহত্তম বদ্বীপ কোথায় অবস্থিত?
ক. বাংলাদেশ খ. ভারত গ. পাকিস্তান ঘ. মিয়ানমার - লালমাই পাহাড়ের আয়তন কত বর্গ কিমি?
ক. ১৪ খ. ২৪ গ. ৩৪ ঘ. ৪৪ - বাংলাদেশের পর্বতের সঙ্গে গঠনগত মিল রয়েছে কোন পর্বতের?
ক. ফুজিয়ামা খ. আন্দিজ গ. হেনরি ঘ. ভিসুভিয়াস - পাদদেশীয় পললভূমি দেখা যায় বাংলাদেশের কোন অঞ্চলে?
ক. খুলনা-বাগেরহাট খ. কুমিল্লা-নোয়াখালী গ. রংপুর-দিনাজপুর ঘ. চট্টগ্রাম-কক্সবাজার - বরেন্দ্রভূমি বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত?
ক. উত্তর-পূর্ব খ. দক্ষিণ-পূর্ব গ. উত্তর-পশ্চিম ঘ. দক্ষিণ-পশ্চিম - বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কী?
ক. তাজিংডং খ. কেওক্রাডং গ. গারো পাহাড় ঘ. মেঘলা - বাংলাদেশের ভূপ্রকৃতিকে কয়টি ভাগে ভাগ করা যায়?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি - বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন ধরনের সমভূমি দেখা যায়?
ক. পাদদেশীয় খ. প্লাবন গ. বদ্বীপ ঘ. হিমবাহ - লালমাই পাহাড়ের গড় উচ্চতা কত মিটার?
ক. ১২ মিটার খ. ২১ মিটার গ. ৩১ মিটার ঘ. ৩৪ মিটার - বরেন্দ্রভূমির মাটির রং কীরূপ?
ক. ধূসর খ. লালচে হলুদ গ. খয়েরি ঘ. হালকা বাদামি - ভারতের বিন্ধ্যা ও সাতপুরা কোন ধরনের পর্বত?
ক. ভঙ্গিল খ. ক্ষয়জাত গ. ল্যাকোলিথ ঘ. স্তূপ - আফ্রিকার কিলিমানজারো কোন ধরনের পর্বত?
ক. ল্যাকোলিথ খ. আগ্নেয় গ. চ্যুতি স্তূপ ঘ. ভঙ্গিল বা ভাঁজ - আদিতে পৃথিবী কী রকম ছিল?
ক. কঠিন অবস্থা খ. গ্যাসপ্লি গ. অত্যন্ত শীতল ঘ. সাধারণ
সঠিক উত্তর
- খ
- খ
- ঘ
- গ
- ক
- ঘ
- ঘ
- ক
- গ
- খ
- গ
- গ
- ক
- খ
- ক
- খ
- খ
- ঘ
- খ
- খ
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা


