ইউরোপ অ্যাপ্লিকেশন ডে ২০২৬: উচ্চশিক্ষার সুযোগে নতুন দিগন্ত
ইউরোপ অ্যাপ্লিকেশন ডে ২০২৬ শুরু হচ্ছে ২০ জুন

ইউরোপে উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখা শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ নিয়ে আসছে ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে ২০২৬’। এডুকেশন অ্যাট এই আয়োজনের মাধ্যমে আগামী ২০ ও ২১ জুন ঢাকার বনানীতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে।

অংশগ্রহণকারীদের জন্য বিশেষ সুবিধা

আয়োজকরা জানান, এই অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা নিজেদের একাডেমিক প্রোফাইল মূল্যায়নের পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে সরাসরি আবেদনের সুযোগ পাবেন। উচ্চশিক্ষা, স্কলারশিপ, ভিসা প্রক্রিয়া এবং ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ে বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নেওয়ারও ব্যবস্থা থাকবে।

যেসব দেশের বিশ্ববিদ্যালয়ে সুযোগ

অনুষ্ঠানে সাইপ্রাস, ডেনমার্ক, ফিনল্যান্ড, গ্রিস, হাঙ্গেরি, মাল্টা, আয়ারল্যান্ড, ইতালি, যুক্তরাজ্য এবং সুইডেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির তথ্য ও সহায়তা দেওয়া হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আইইএলটিএস ছাড়াও আবেদনের সুযোগ

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনেক ক্ষেত্রে আইইএলটিএস ছাড়াও এমওআই (মিডিয়াম অফ ইন্সট্রাকশন) এর মাধ্যমে আবেদনের সুযোগ থাকবে। দীর্ঘ স্টাডি গ্যাপ থাকা শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

বিশেষ অফার ও পুরস্কার

অংশগ্রহণকারীদের জন্য আইইএলটিএস ফি ক্যাশব্যাক, ফ্রি অ্যাকোমোডেশন সুবিধা, স্মার্টওয়াচ, স্কলারশিপ এবং ফ্যামিলি ভিসাসহ বিভিন্ন বিশেষ অফার রাখা হয়েছে। এছাড়া বিজয়ীদের জন্য ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান ভ্রমণের টিকিটসহ বিনামূল্যে ভ্রমণের সুযোগ থাকবে।

আয়োজনের সময় ও স্থান

দুই দিনব্যাপী এই আয়োজন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে। অনুষ্ঠানস্থল রাজধানীর বনানীর ২৭ নম্বর সড়কের ‘এ’ ব্লকের ৪৫ নম্বর বাড়ির চতুর্থ তলার ‘এ৪’ ফ্ল্যাটে। অংশগ্রহণের জন্য কোনো নিবন্ধন ফি লাগবে না। আগ্রহী শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষাগত সনদ ও কাগজপত্র সঙ্গে নিয়ে সরাসরি উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ