ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমআইটিবি প্রোগ্রামে ভর্তি চলছে, শেষ তারিখ ৩০ জুন
ঢাবিতে এমআইটিবি প্রোগ্রামে ভর্তি চলছে, শেষ তারিখ ৩০ জুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল বিজনেস পেশাজীবীদের জন্য চালু করেছে বিশেষায়িত মাস্টার্স প্রোগ্রাম মাস্টার অব ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড বিজনেস (এমআইটিবি)। ২০২৬ শিক্ষাবর্ষের জুলাই ইনটেকে এই এক্সিকিউটিভ বা প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া চলছে।

প্রোগ্রামের বৈশিষ্ট্য

মোট ৫১ ক্রেডিটের এই কোর্সটি ডিজাইন করা হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য, সাপ্লাই চেইন, গ্লোবাল ইকোনমি এবং স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টে দক্ষতা বাড়ানোর জন্য। ক্লাস নেওয়ার দায়িত্বে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী। এছাড়া সরকারি নীতিনির্ধারক এবং দেশি-বিদেশি শিল্প বিশেষজ্ঞরা অতিথি শিক্ষক হিসেবে যুক্ত থাকেন। সব ক্লাস সাপ্তাহিক ছুটির দিনে অনুষ্ঠিত হবে এবং শিক্ষার্থীরা পছন্দমতো বিষয় বেছে নিতে পারবেন।

আবেদনের যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো ডিসিপ্লিনে (বাণিজ্য, বিজ্ঞান, মানবিক) গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবেন। প্রার্থীর সব একাডেমিক ডিগ্রিতে ন্যূনতম সিজিপিএ ৪.০০-এর মধ্যে ২.৫০ অথবা সনাতন পদ্ধতিতে দ্বিতীয় শ্রেণি থাকতে হবে। এছাড়া যেকোনো প্রতিষ্ঠানে ন্যূনতম ১ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা বাধ্যতামূলক।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবেদন প্রক্রিয়া

আবেদন অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই সম্পন্ন করা যাবে। আগ্রহীরা অফিশিয়াল ওয়েবসাইট (https://mitb.fbs-du.com) ভিজিট করে বিস্তারিত জানতে ও অনলাইনে আবেদন করতে পারবেন। অফলাইনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অফিস থেকে কর্মদিবসে (শনিবার-বৃহস্পতিবার) সকাল ১০টা-রাত ৮টার মধ্যে ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। আবেদন ফি ১,৫০০ টাকা, যা অনলাইনে ব্যাংক ট্রান্সফার বা সরাসরি জমা দেওয়া যাবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভর্তি পরীক্ষা ও যোগাযোগ

আবেদনের শেষ তারিখ ৩০ জুন ২০২৬। ভর্তি পরীক্ষায় গণিত ও ইংরেজি বিষয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষা ৩ জুলাই বিকেল ৩টা ৩০ মিনিটে এবং মৌখিক পরীক্ষা একই দিনে বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগে অনুষ্ঠিত হবে। যোগাযোগ: ০১৭১২৩১৪১৫৩, ০১৯১১০১৫০৫৭; ই-মেইল: [email protected]; ওয়েবসাইট: https://mitb.fbs-du.com/index.php?act=apply/circular