চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগ, কেন্দ্র ও অনুষদে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক এবং প্রভাষক পদে মোট ৪৬টি শূন্য পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের ৮ জুলাই ২০২৬ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
পদগুলোর বিবরণ
জামাল নজরুল ইসলাম উচ্চতর গবেষণাকেন্দ্র
- অধ্যাপক (পদার্থবিদ্যা/গণিত): ৩টি পদ
- সহযোগী অধ্যাপক (পদার্থবিদ্যা/গণিত): ২টি পদ
- সহকারী অধ্যাপক (পদার্থবিদ্যা/গণিত): ২টি পদ
ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ
- সহযোগী অধ্যাপক: ১টি পদ
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
- সহকারী অধ্যাপক: ২টি পদ
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ
- প্রভাষক: ১টি পদ
- প্রভাষক (সহকারী অধ্যাপক পদের বিপরীতে): ১টি পদ
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ
- প্রভাষক: ১টি পদ
- প্রভাষক (সহকারী অধ্যাপক পদের বিপরীতে): ২টি পদ
- প্রভাষক: ৪টি পদ
জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ
- প্রভাষক: ৪টি পদ
- প্রভাষক (সহকারী অধ্যাপক পদের বিপরীতে): ১টি পদ
ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ
- প্রভাষক (ফলিত রসায়ন ও কেমিকৌশল): ২টি পদ
- প্রভাষক (কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং) (সহকারী অধ্যাপক পদের বিপরীতে): ১টি পদ
গণিত বিভাগ
- প্রভাষক: ৩টি পদ
আইন বিভাগ
- প্রভাষক: ২টি পদ
- প্রভাষক (ছুটিজনিত অস্থায়ী): ২টি পদ
ইসলামিক স্টাডিজ বিভাগ
- প্রভাষক: ২টি পদ
বাংলাদেশ স্টাডিজ বিভাগ
- প্রভাষক (সহকারী অধ্যাপক পদের বিপরীতে): ২টি পদ
রাজনীতিবিজ্ঞান বিভাগ
- প্রভাষক (সহকারী অধ্যাপক পদের বিপরীতে): ৪টি পদ
ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগ
- প্রভাষক: ১টি পদ
- প্রভাষক (সহযোগী অধ্যাপক পদের বিপরীতে): ১টি পদ
- প্রভাষক (সহকারী অধ্যাপক পদের বিপরীতে): ১টি পদ
জীববিজ্ঞান অনুষদ
- প্রভাষক (ইংরেজি) (ছুটিজনিত অস্থায়ী): ১টি পদ
বেতন গ্রেড
- অধ্যাপক: তৃতীয় গ্রেড
- সহযোগী অধ্যাপক: চতুর্থ গ্রেড
- সহকারী অধ্যাপক: ষষ্ঠ গ্রেড
- প্রভাষক: নবম গ্রেড
আবেদনের নিয়ম
প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত ফরমে পূরণকৃত আবেদনপত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে পৌঁছাতে হবে। অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদের জন্য ১০ সেট এবং সহকারী অধ্যাপক ও প্রভাষক পদের জন্য ৬ সেট আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন ফি ১০০০ টাকা। আবেদনের শেষ তারিখ ৮ জুলাই ২০২৬। কোনো বিভাগের একই ক্যাটাগরির বা বিষয়ের একাধিক পদের জন্য অথবা বিভিন্ন ধরনের (স্থায়ী/অস্থায়ী/ছুটিজনিত অস্থায়ী) পদের জন্য একাধিক দরখাস্ত করার প্রয়োজন নেই।


