জীববিজ্ঞান ১ম পত্রের অধ্যায়-৪ থেকে ভাইরাস ও ব্যাকটেরিয়া বিষয়ক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো।
বহুনির্বাচনি প্রশ্ন
- 'ভাইরাস' শব্দের অর্থ কী?
ক. উপকারী খ. অপকারী গ. বিষ ঘ. সংক্রামক - অ্যান্টিবায়োটিক কাদের দেহে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে অক্ষম?
ক. ভাইরাস খ. ব্যাকটেরিয়া গ. ছত্রাক ঘ. শৈবাল - ভাইরাসের মাথার দ্বিস্তরী প্রোটিন নির্মিত আবরণকে কী বলে?
ক. প্লাজমা মেমব্রেন খ. কলার গ. জিনোম ঘ. ক্যাপসিড - কোথায় দ্বিসূত্রক RNA দেখা যায়?
ক. ব্যাকটেরিওফাজ খ. কলিফাজ গ. রিওভাইরাস ঘ. ইনফ্লুয়েঞ্জা ভাইরাস - রিও ভাইরাসে কোনটি থাকে?
ক. এক সূত্রক DNA খ. দ্বিসূত্রক DNA গ. এক সূত্রক RNA ঘ. দ্বিসূত্রক RNA - কোন ভাইরাসটি পাউরুটি আকৃতির?
ক. T2 ফাজ খ. ভ্যাক্সিনিয়া গ. HIV ঘ. TMV - নিপাহ ভাইরাসের বাহক কে?
ক. বাদুড় খ. পানি গ. গাছ ঘ. খেজুরের রস - সংক্রমণক্ষমতাহীন ভাইরাসকে কী বলে?
ক. ভিরিয়ন খ. ক্যাপসোমিয়ার গ. পেপলোমিয়ার ঘ. নিউক্লিওক্যাপসিড - মানবদেহে বসন্ত রোগ সৃষ্টি করে কোন ভাইরাস?
ক. ভেরিওলা খ. রুবিওলা গ. রেবিস ঘ. H1N1 - টিউলিপ ফুলের পাপড়িতে বর্ণবৈচিত্র্য সৃষ্টি করে কোন অণুজীব?
ক. ব্যাকটেরিয়া খ. ভাইরাস গ. ছত্রাক ঘ. শৈবাল - কোন বিজ্ঞানী ব্যাকটেরিওফাজের নামকরণ করেন?
ক. F C Bawden খ. A Mayer গ. N W Pirie ঘ. D'Herelle - পেঁপের রিং স্পট রোগের জন্য দায়ী কোন ভাইরাস?
ক. H1N1 খ. T2 গ. HIV ঘ. PRSV - কোনটি সোয়াইন ফ্লু রোগের জন্য দায়ী?
ক. রেবিস খ. ভেরিওলা গ. রুবিওলা ঘ. H1N1 - কোনটি PRSV-এর প্রাকৃতিক বাহক?
ক. অ্যাডিস মশা খ. মাছি গ. পিঁপড়া ঘ. তেলাপোকা - নিচের কোন হেপাটাইটিস সবচেয়ে মারাত্মক?
ক. হেপাটাইটিস এ খ. হেপাটাইটিস বি ও সি গ. হেপাটাইটিস ডি ঘ. হেপাটাইটিস ই - 'হাড় ভাঙা জ্বর' কোন জ্বরের আরেকটি নাম?
ক. ডেঙ্গু জ্বর খ. ম্যালেরিয়া জ্বর গ. বাতজ্বর ঘ. সাধারণ জ্বর - ব্যাকটেরিওলজির জনক বলা হয় কাকে?
ক. অ্যারেনবার্গ খ. রবার্ট হুক গ. লুই পাস্তুর ঘ. লিউয়েন হুক - ব্যাকটেরিয়া শব্দের অর্থ কী?
ক. দণ্ড খ. বিষ গ. বৃষ্টির ফোঁটা ঘ. ক্ষুদ্র প্রাণী - ব্যাকটেরিয়া সর্বনিম্ন কত তাপমাত্রায় বাঁচতে পারে?
ক. -১২° সে. খ. -১৭° সে. গ. -২২° সে. ঘ. -৩০° সে. - কোন ব্যাকটেরিয়া পাটের আঁশ ছাড়াতে সাহায্য করে?
ক. Lactobacillus খ. Clostridium গ. Nitrosomonas ঘ. Azotobacter - 'Plasmodium vivax' এর সুপ্তকাল কত দিন?
ক. ৮-২৫ দিন খ. ১১-১৬ দিন গ. ১২-২০ দিন ঘ. ১৫-৩০ দিন - ম্যালেরিয়া জ্বর সৃষ্টির পর্যায়ে পরজীবীর কোন দশা দেখা যায়?
ক. মেরোজয়েট খ. স্পোরোজয়েট গ. ক্রিপ্টোমেরোজয়েট ঘ. ক্রিপ্টোজয়েট
সঠিক উত্তর
- গ
- ক
- ঘ
- গ
- ঘ
- খ
- ক
- ঘ
- ক
- খ
- ঘ
- ঘ
- ঘ
- খ
- খ
- ক
- ঘ
- ক
- খ
- খ
- গ
- ক
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা


