সাধারণ জ্ঞান: বাংলাদেশ বিষয়ক
বাংলাদেশের প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র কোথায়?
উত্তর: হালদা নদীতে।
বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?
উত্তর: চর্যাপদ।
ঢাকার প্রতিপাদ স্থান কোথায়?
উত্তর: চিলির নিকটে প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
বাংলাদেশের নিচু ভূমির পরিমাণ সবচেয়ে বেশি কোথায়?
উত্তর: কিশোরগঞ্জ জেলায়।
সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম?
উত্তর: পটুয়াখালী।
বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি?
উত্তর: কক্সবাজার।
বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি?
উত্তর: পঞ্চগড়।
বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম কী?
উত্তর: বাংলাবান্ধা।
বাংলাদেশের মধ্যখান দিয়ে গেছে কোন রেখা?
উত্তর: কর্কটক্রান্তি রেখা।
আরও পড়ুন
অস্ট্রেলিয়ার ভিসাতে পরিবর্তন আসছে, শিক্ষার্থী-ট্রেনিং-রিজিওনাল ভিসা স্পনসরশিপে যে যে বদল ১৭ জুন ২০২৬।
গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় কত ঘণ্টা আগে?
উত্তর: ৬ ঘণ্টা আগে।
বাংলাদেশের কোন অঞ্চলকে ‘৩৬০ আউলিয়ার দেশ’ বলা হয়?
উত্তর: সিলেট।
দুটি স্থানের মধ্যে দ্রাঘিমাংশের পার্থক্য ১০ হলে, সময়ের পার্থক্য কত?
উত্তর: ৪ মিনিট।
পার্বত্য চট্টগ্রাম গঠিত কয়টি জেলা নিয়ে?
উত্তর: ৩টি জেলা নিয়ে।
বাংলাদেশের সবচেয়ে পূর্বের উপজেলা কোনটি?
উত্তর: থানচি।
কোন জেলাকে বাংলার শস্যভান্ডার বলা হয়?
উত্তর: বৃহত্তর বরিশাল জেলা।
বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপ কোনটি?
উত্তর: ভোলা।
বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?
উত্তর: মহেশখালী।
মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন। ভর্তি থেকে আরও পড়ুন: প্রজনন, সপ্তম শ্রেণি, নদী, পড়াশোনা, ক্যাডেট কলেজে ভর্তি–২০২৭।



