বাংলা ২য় পত্র: বাক্য শুদ্ধ করে লেখার নিয়ম
বাংলা ২য় পত্র: বাক্য শুদ্ধ করে লেখার নিয়ম

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা পড়াশোনা নিয়ে আলোচনায় ব্যস্ত। বাংলা ২য় পত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো বাক্য শুদ্ধ করে লেখা। নিচে কিছু সাধারণ অশুদ্ধ বাক্য ও তাদের শুদ্ধ রূপ দেওয়া হলো।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাক্য শুদ্ধ করার উদাহরণ

  • অশুদ্ধ: নিরোগী লোক প্রকৃত অর্থেই সুখী। শুদ্ধ: নিরোগ লোক প্রকৃত অর্থেই সুখী।
  • অশুদ্ধ: বেগম রোকেয়ার মতো বিদ্বান নারী একালেও বিরল। শুদ্ধ: বেগম রোকেয়ার মতো বিদুষী নারী একালেও বিরল।
  • অশুদ্ধ: আমৃত্যু দেশের সেবা করে যাব। শুদ্ধ: আমৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাব।
  • অশুদ্ধ: নতুন নতুন ছেলেগুলো কলেজে বড় উৎপাত করছে। শুদ্ধ: নতুন ছেলেগুলো কলেজে বড় উৎপাত করছে।
  • অশুদ্ধ: বিশ্বে বাংলা ভাষাভাষীর সংখ্যা প্রায় পঁচিশ কোটি। শুদ্ধ: বিশ্বে বাংলাভাষীর সংখ্যা প্রায় ২৫ কোটি।
  • অশুদ্ধ: দশচক্রে ঈশ্বর ভূত। শুদ্ধ: দশচক্রে ভগবান ভূত।
  • অশুদ্ধ: অন্যায়ের প্রতিফলন দুর্নিবার। শুদ্ধ: অন্যায়ের প্রতিফলন অনিবার্য।
  • অশুদ্ধ: অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য হলেন। শুদ্ধ: অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য লাভ করলেন।
  • অশুদ্ধ: দৈন্যতা কোনো সময়ই প্রশংসনীয় নয়। শুদ্ধ: দীনতা কোনো সময়ই প্রশংসনীয় নয়।
  • অশুদ্ধ: বাংলাদেশ একটি উন্নতশীল রাষ্ট্র। শুদ্ধ: বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র।
  • অশুদ্ধ: গাছটি সমূলসহ উৎপাটিত হয়েছে। শুদ্ধ: গাছটি সমূলে উৎপাটিত হয়েছে।
  • অশুদ্ধ: আসছে আগামীকাল কলেজ বন্ধ থাকবে। শুদ্ধ: আগামীকাল কলেজ বন্ধ থাকবে।
  • অশুদ্ধ: মেয়েটি বিদ্বান কিন্তু ঝগড়াটে। শুদ্ধ: মেয়েটি বিদুষী কিন্তু ঝগড়াটে।
  • অশুদ্ধ: এমন একটি ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি। শুদ্ধ: এমন একটি ঘটনা প্রত্যক্ষ করেছি।
  • অশুদ্ধ: উৎপন্ন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন। শুদ্ধ: উৎপাদন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন।
  • অশুদ্ধ: অধ্যাপনাই ছাত্রদের তপস্যা বা অধ্যায়নই ছাত্রদের তপস্যা। শুদ্ধ: অধ্যয়নই ছাত্রদের তপস্যা।
  • অশুদ্ধ: অন্যায়ের প্রতিফলন দুর্নিবার্য। শুদ্ধ: অন্যায়ের প্রতিফলন অনিবার্য।
  • অশুদ্ধ: অন্যায়ের ফল দুর্নিবার্য। শুদ্ধ: অন্যায়ের প্রতিফল অনিবার্য।
  • অশুদ্ধ: অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার। শুদ্ধ: অন্নাভাবে প্রতি ঘরে হাহাকার বা অন্নাভাবে ঘরে ঘরে হাহাকার।
  • অশুদ্ধ: অতিলোভে তাতী নষ্ট। শুদ্ধ: অতিলোভে তাঁতি নষ্ট।
  • অশুদ্ধ: অতিশয় দুঃখিত হলাম। শুদ্ধ: খুব দুঃখ পেলাম।
  • অশুদ্ধ: অভাবগ্রস্ত ছাত্রটি তার দুরাবস্থার কথা সাশ্রুনয়নে বর্ণনা করল। শুদ্ধ: অভাবগ্রস্ত ছাত্রটি তার দুরবস্থার কথা অশ্রুপূর্ণ নয়নে বর্ণনা করল।
  • অশুদ্ধ: আমি অহর্নিশি এই কথাই ভেবেছি। শুদ্ধ: আমি অহর্নিশ এই কথাই ভেবেছি।
  • অশুদ্ধ: দারিদ্র্যতা আমাদের অভিশাপ। শুদ্ধ: দারিদ্র্য আমাদের অভিশাপ।
  • অশুদ্ধ: দৈন্যতা সব সময় প্রশংসনীয় নহে। শুদ্ধ: দীনতা সব সময় প্রশংসনীয় নহে।
  • অশুদ্ধ: পাতা পাতায় পড়ে শিশির নিশির। শুদ্ধ: পাতা পাতায় পড়ে নিশির শিশির।
  • অশুদ্ধ: ফেলো টাকা মাখো তেল। শুদ্ধ: ফেলো কিড় মাখো তেল।
  • অশুদ্ধ: বন্দরে কয়েকটি ডিপার্টমেন্টাল স্টোর আছে। শুদ্ধ: বাজারে কয়েকটি ডিপার্টমেন্টাল স্টোর আছে।
  • অশুদ্ধ: মেয়েটি বেশ বুদ্ধিমান। শুদ্ধ: মেয়েটি বেশ বুদ্ধিমতী।
  • অশুদ্ধ: মাতাহীন শিশুর কী দুঃখ। শুদ্ধ: মাতৃহীন শিশুর কী দুঃখ।
  • অশুদ্ধ: মামলা চালাতে গিয়ে লোকটি সর্বশান্ত হলো। শুদ্ধ: মামলা চালাতে গিয়ে লোকটি সর্বস্বান্ত হলো।
  • অশুদ্ধ: আইনানুসারে তিনি এ কাজ করতে পারেন না। শুদ্ধ: আইনত তিনি এ কাজ করতে পারেন না।

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।