ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে শিক্ষক নিয়োগ

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ১৬টি বিভাগে এই চারটি ক্যাটাগরির পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে পদসংখ্যা উল্লেখ করা হয়নি। আগ্রহী প্রার্থীদের ১০ মে ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

পদসমূহের বিস্তারিত বিবরণ

১. অধ্যাপক

বিভাগ: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা মাস্টার্স বা সমমানের ডিগ্রিতে ন্যূনতম সিজিপিএ ৪.০০-এর মধ্যে ৩.০০ থাকতে হবে। কমপক্ষে ১১ বছরের শিক্ষকতা অথবা ১৪ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। উভয় ক্ষেত্রেই কমপক্ষে আট বছর বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহকারী অধ্যাপক বা তার ঊর্ধ্বতন পদে সক্রিয় শিক্ষকতা এবং অন্তত তিন বছর সহযোগী অধ্যাপক পদে কর্মরত থাকার অভিজ্ঞতা থাকতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

২. সহযোগী অধ্যাপক

বিভাগ: ১. কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ২. সিভিল ইঞ্জিনিয়ারিং

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা মাস্টার্স বা সমমানের ডিগ্রিতে ন্যূনতম সিজিপিএ ৪.০০-এর মধ্যে ৩.০০ থাকতে হবে। কমপক্ষে সাত বছরের শিক্ষকতা অথবা ৯ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। উভয় ক্ষেত্রেই কমপক্ষে পাঁচ বছর বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহকারী অধ্যাপক বা তার ঊর্ধ্বতন পদে সক্রিয় শিক্ষকতা এবং অন্তত তিন বছর সহযোগী অধ্যাপক পদে কর্মরত থাকার অভিজ্ঞতা থাকতে হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

৩. সহকারী অধ্যাপক

বিভাগ: ১. সিভিল ইঞ্জিনিয়ারিং, ২. কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ৩. ইংরেজি, ৪. ফার্মেসি, ৫. আইন ও মানবাধিকার, ৬. বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ৭. বেসিক সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ (রসায়ন)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ব্যাচেলর ও মাস্টার্স উভয় ডিগ্রিতে ৪.০০ স্কেলে ন্যূনতম সিজিপিএ ৩.০০ বা সমমান থাকতে হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

৪. প্রভাষক

বিভাগ: ১. আইন ও মানবাধিকার, ২. ফার্মেসি, ৩. কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ৪. বেসিক সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ (ইতিহাস), ৫. বেসিক সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ (গণিত), ৬. বেসিক সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ (সমাজবিজ্ঞান)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর ও মাস্টার্স ডিগ্রিতে ৪.০০ স্কেলে ন্যূনতম সিজিপিএ ৩.৫০ থাকতে হবে।

আবেদনের নিয়ম

প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে। পূরণকৃত আবেদন ফরম পিডিএফ ফরম্যাটে ইমেইলের মাধ্যমে পাঠাতে হবে। ইমেইলের বিষয় হিসেবে লিখতে হবে: ‘Application for [Position Name]’। আবেদনপত্র জমা দিতে হবে [email protected] ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ

১০ মে ২০২৬

আরও বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।