জীববিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্নোত্তর অধ্যায় ১২১
জীববিজ্ঞানের ১২১ নম্বর অধ্যায়ের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে এই আয়োজন। শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য সহায়ক হবে এই প্রশ্নগুলো।
প্রশ্ন ও উত্তর
১. কোনটি পিউরিন বেস?
ক. অ্যাডেনিন ও গুয়ানিন
খ. সাইটোসিন
গ. থায়ামিন
ঘ. ইউরাসিল
উত্তর: ক
২. কন্যাসন্তান জন্ম দেওয়ার জন্য দায়ী কে?
ক. দাদা
খ. দাদি
গ. পিতা
ঘ. মাতা
উত্তর: গ
৩. DNA টেস্টের জন্য জৈবিক নমুনা হলো—
i. রক্ত
ii. লালা
iii. চুল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ
৪. রক্তের আমিষ হলো—
i. অ্যালবুমিন
ii. গ্লোবিউলিন
iii. হরমোন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ক
৫. পাইরিমিডিন বেস হলো—
i. এডিনিন
ii. থায়ামিন
iii. সাইটোসিন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: গ
৬. DNA–এর সঙ্গে জিনগুলো কীভাবে সাজানো থাকে?
ক. রৈখিকভাবে
খ. বৃত্তাকারে
গ. লম্বভাবে
ঘ. উপবৃত্তাকারে
উত্তর: ক
৭. জেনেটিক বস্তু RNA হিসেবে থাকে—
ক. T2 ভাইরাসে
খ. ব্যাকটেরিয়ায়
গ. মানুষে
ঘ. HIV ভাইরাসে
উত্তর: ঘ
৮. প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবর্তক কে?
ক. চার্লস ডারউইন
খ. লিনিয়াস
গ. জোহান মেন্ডেল
ঘ. এডুয়ার্ড স্ট্রাসবার্জার
উত্তর: ক
৯. কোনটি পিউরিন?
ক. A ও T
খ. C ও G
গ. C ও T
ঘ. A ও G
উত্তর: ঘ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা



