ক্রোমোজোম ও জীববিজ্ঞান বিষয়ক বহুনির্বাচনি প্রশ্নোত্তর পর্বে স্বাগতম। এই অধ্যায়ে মানবদেহের ক্রোমোজোম, অটোজোম, বংশগতির উপাদান, ডিএনএ ও আরএনএ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর তুলে ধরা হলো।
ক্রোমোজোম সম্পর্কিত বহুনির্বাচনি প্রশ্ন
নিচের প্রশ্নগুলোর সঠিক উত্তর নির্বাচন করুন:
- মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কয়টি? ক. ৩৪টি, খ. ৩৮টি, গ. ৪২টি, ঘ. ৪৬টি। সঠিক উত্তর: ঘ. ৪৬টি।
- মানবদেহে অটোজোমের সংখ্যা কয়টি? ক. ৩৪টি, খ. ৩৮টি, গ. ৪৪টি, ঘ. ৪৬টি। সঠিক উত্তর: গ. ৪৪টি।
- একটি সরিষাগাছ থেকে বছরে কত বীজ জন্মায়? ক. প্রায় ৩ লাখ, খ. প্রায় ৬ লাখ ৩৫ হাজার, গ. প্রায় ৭ লাখ ৩০ হাজার, ঘ. প্রায় ১০ লাখ। সঠিক উত্তর: গ. প্রায় ৭ লাখ ৩০ হাজার।
- বংশগতির প্রধান উপাদান কী? ক. নিউক্লিয়াস, খ. ক্রোমোজোম, গ. RNA, ঘ. DNA। সঠিক উত্তর: খ. ক্রোমোজোম।
- ক্রোমোজোম কত সালে আবিষ্কৃত হয়? ক. ১৮৭৫, খ. ১৮৭৬, গ. ১৮৭৭, ঘ. ১৮৭৮। সঠিক উত্তর: ক. ১৮৭৫।
- ক্রোমোজোমের দৈর্ঘ্য কত মাইক্রন? ক. ৩.৫–২০০, খ. ৩.০–২৫, গ. ৩.০–২০, ঘ. ৩.৫–৩০। সঠিক উত্তর: ঘ. ৩.৫–৩০।
- ক্রোমোজোমের প্রধান উপাদান কোনটি? ক. RNA, খ. DNA, গ. সেন্ট্রোজোম, ঘ. mRNA। সঠিক উত্তর: খ. DNA।
- DNA অণু কীরূপ? ক. দ্বিসূত্রক, খ. সর্পিল, গ. দ্বিসূত্রক ও সর্পিল, ঘ. এক সূত্রক। সঠিক উত্তর: গ. দ্বিসূত্রক ও সর্পিল।
- ক্রোমোজোমের স্থায়ী পদার্থ কোনটি? ক. mRNA, খ. DNA, গ. শর্করা, ঘ. RNA। সঠিক উত্তর: খ. DNA।
- অ্যাডিনিন ও গুয়ানিন বসে হলো— ক. পিউরিন, খ. পাইরিমিডিন, গ. সাইটোসিন, ঘ. থায়ামিন। সঠিক উত্তর: ক. পিউরিন।
- RNA-এর পূর্ণরূপ কী? ক. Rebonucleic, খ. Ribonucleic acid, গ. Raninnucleic acid, ঘ. Restrinucleic acid। সঠিক উত্তর: খ. Ribonucleic acid।
- জিনের অবস্থান কোথায়? ক. সেন্ট্রোজোমে, খ. রাইবোজোমে, গ. ক্রোমোজোমে, ঘ. নিউক্লিয়াসে। সঠিক উত্তর: গ. ক্রোমোজোমে।
- DNA থেকে প্রয়োজনীয় সংকেতের অনুলিপি কোথায় আসে? ক. প্রোটোপ্লাজমে, খ. রাইবোজোমে, গ. সেন্ট্রোজোমে, ঘ. লাইসোজোমে। সঠিক উত্তর: খ. রাইবোজোমে।
সঠিক উত্তরগুলোর তালিকা
উপরের প্রশ্নগুলোর সঠিক উত্তর হলো: ১. ঘ, ২. গ, ৩. গ, ৪. খ, ৫. ক, ৬. ঘ, ৭. খ, ৮. গ, ৯. খ, ১০. ক, ১১. খ, ১২. গ, ১৩. খ।
প্রশ্নগুলো প্রণয়ন করেছেন মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।



