প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র নির্মাণের প্রকল্প নিয়েছে সরকার
প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র নির্মাণের প্রকল্প নিয়েছে সরকার

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, দেশের প্রতিটি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র নির্মাণের জন্য একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। আজ রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের প্রথম দিনে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পরীক্ষাকেন্দ্রের অভাব দূর করতে প্রকল্প

শিক্ষামন্ত্রী বলেন, 'খেলাধুলার মাঠ নেই, তারপরে পরীক্ষাকেন্দ্র নেই। আমরা এবার প্রকল্প নিয়েছি, প্রতিটি উপজেলায় মাল্টিপারপাস পরীক্ষাকেন্দ্র করব।' এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন।

ডিসিদের প্রস্তাব গ্রহণ

ডিসিদের বিভিন্ন প্রস্তাবের বিষয়ে এহছানুল হক বলেন, 'আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের প্রচুর সমস্যা রয়েছে। প্রতিটি সমস্যা তারা (ডিসিরা) মোকাবিলা করেছেন। এটার তাৎপর্য হলো তাঁরা একদম মাঠ থেকে যেটা দেখেছেন, সেটাই মোকাবিলা করেছেন।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি আরও জানান, ডিসিরা নতুন নতুন পরিকল্পনা দিয়েছেন, যেমন জিপিএ-৫ পাওয়ার জন্য শিক্ষার্থী, অভিভাবক, পরীক্ষক—সবাই অস্থির থাকেন, তা থেকে বের হওয়া ইত্যাদি। ডিসিদের প্রতিটি প্রস্তাবই গ্রহণযোগ্য বলে জানান তিনি।

কওমি মাদ্রাসা প্রসঙ্গ

কওমি মাদ্রাসা স্থাপনে নীতিমালা প্রণয়ন করে মাদ্রাসাগুলোকে নীতিমালার আওতাভুক্ত করার বিষয়ে ডিসিদের লিখিত প্রস্তাবের বিষয়ে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, কওমি মাদ্রাসার প্রতিনিধিদের সঙ্গে বসেছেন। তাঁদের ডিগ্রির সমমান নিয়ে কথা বলেছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ