এসএসসি পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি ও মানসিক চাপ কাটানোর টিপস
এসএসসি পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি ও টিপস

এসএসসি পরীক্ষা প্রতিটি শিক্ষার্থীর জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ বছর পরীক্ষা শুরু হয়েছে ২১ এপ্রিল থেকে। বাকি পরীক্ষাগুলো নিয়ে শিক্ষার্থীদের মনে বিভিন্ন দুশ্চিন্তা কাজ করছে। তবে এই সময়ে কোনো ধরনের মানসিক চাপকে স্থান দেওয়া উচিত নয়। সারা বছর যা পড়া হয়েছে, শুধু তার রিভিশন দিলেই যথেষ্ট।

মানসিক চাপ এড়ানোর উপায়

পরীক্ষা মানেই মানসিক চাপ এবং অহেতুক দুশ্চিন্তা। কিন্তু একজন শিক্ষার্থী হিসেবে তুমি সারা বছর কমবেশি পড়াশোনা করেছ। তাই পরীক্ষা নিয়ে খুব বেশি চিন্তার কিছু নেই। নিচের বিষয়গুলো মেনে চলতে পারো:

  • নিজের প্রস্তুতির ওপর বিশ্বাস রাখো।
  • কোনো বিষয়ে সমস্যা হলে পরিবারের সঙ্গে কথা বলো।
  • নিজে নিজে অল্প সময় নিয়ে একটু হাঁটো।
  • কেউই ১০০% সঠিক নয়, যেকোনো পরিস্থিতিতে স্থিতিশীল থাকার চেষ্টা করো।
  • পরীক্ষা তোমার, তাই আত্মবিশ্বাস রাখতে হবে।

পড়ার সময় পরিবর্তন করে নাও

পরীক্ষার আগের রাতে ঘুম কমাবে না, ঠিকমতো ঘুমাতে হবে। ঘুম ঠিকমতো হলেই মস্তিষ্কের কার্যক্ষমতা ভালো থাকে। প্রতিদিন ৭ থেকে ৮ ঘণ্টা ঘুম জরুরি। ঘুম মানেই মস্তিষ্কের বিশ্রাম। এখন দুপুরে বেশ গরম পড়ছে, তাই পড়ার সময় বদলিয়ে নিতে পারো। সকালে তাপমাত্রা কম থাকে, তাই সকালবেলায় গুরুত্বপূর্ণ বিষয়গুলো রিভিশন দাও। রাতে তাপমাত্রা কম থাকে, তাই বাকি দরকারি বিষয়গুলো তখন পড়ে নাও।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দিনের পরিকল্পনা

পরীক্ষার দিনের শুরুটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই দিনের কাজগুলো ঠিকভাবে করতে হবে। যা করবে:

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
  • পরীক্ষার আগের দিন রাতেই প্রবেশপত্র, কলম, স্কেল ও বোর্ড গুছিয়ে রাখবে।
  • পরীক্ষার দিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে।
  • পরিমিত নাশতা করে নেবে।
  • হাতে পর্যাপ্ত সময় নিয়ে পরীক্ষার কেন্দ্রে রওনা দেবে, যাতে ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে পারো।

রিভিশন দেওয়া বেশি গুরুত্বপূর্ণ

কেউ কেউ মনে করে পরীক্ষা চলছে, এখন বেশি বেশি পড়া উচিত। একদম তা করবে না। পরীক্ষার আগের রাতে সব পড়ে আয়ত্ত করে ফেলবে, এটা সম্ভব নয়। শেষ সময়ে নতুন কোনো কিছু পড়বে না, এতে মন চাপ বাড়বে। তুমি সারা বছর যা পড়েছ, তা–ই মনোযোগসহকারে রিভিশন দাও। প্রয়োজনে টুকটাক কিছু নোট করে রাখতে পারো।

পুষ্টিকর খাবার খাও

পরীক্ষার সময় পুষ্টিকর খাবার খাওয়া জরুরি। শরীরে কখনো পানিশূন্যতা হতে দেওয়া চলবে না। তাই যা করবে:

  • পরীক্ষার সময় খাবারে অনিয়ম বা কম খাবে না, এতে শরীরে পুষ্টি কম পাবে।
  • আবহাওয়া অনেক গরম, তাই প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করবে।
  • রাত বেশি জাগার জন্য চা বা কফি কম খাবে।
  • টাটকা ফল, দেশি শাকসবজি ও আমিষযুক্ত খাবার খাবে।
  • চর্বিজাতীয় খাবার কম খাবে।

ছোট ছোট বিষয়ে নজর দাও

পরীক্ষার হলে ছোট ছোট বিষয়ে ভুল হয়ে থাকে, সমস্যা হয়। তাই সেসব বিষয়ে নজর দিলে সহজেই ঠিক করে নিতে পারবে। যা করবে:

  • পরীক্ষার প্রশ্নপত্র হাতে পেলে পুরোটা মনোযোগসহকারে একবার পড়ে নেবে।
  • কোন প্রশ্ন কতটা সময় নিয়ে লেখবে, আগেই তা ঠিক করে নাও।
  • যে প্রশ্নের উত্তর তোমার কাছে সহজ, তা আগে উত্তর লেখবে।
  • প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লেখার চেষ্টা করবে।
  • উত্তর লেখা শেষে পুরো খাতা রিভিশন দিতে ভুলবে না।

খন্দকার আতিক, শিক্ষক, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।