গাজীপুর কাস্টমসে ৩১টি চাকরি, আবেদন শুরু ৭ মে
গাজীপুর কাস্টমসে ৩১টি চাকরি, আবেদন ৭ মে

গাজীপুরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট পাঁচটি ভিন্ন পদে মোট ৩১ জনকে নিয়োগ দেবে। এই পদগুলোতে শুধু গাজীপুর জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদনের সুযোগ পাবেন। আগামী ৭ মে থেকে অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হবে।

পদের বিবরণ ও সংখ্যা

১. উচ্চমান সহকারী: ৩টি পদ। বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)।

২. ডাটা এন্ট্রি অপারেটর: ২টি পদ। বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

৩. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৯টি পদ। বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)।

৪. সিপাই: ৮টি পদ। বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)।

৫. অফিস সহায়ক: ৯টি পদ। বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড–২০)।

যোগ্যতা ও শর্তাবলি

শিক্ষাগত যোগ্যতা হিসেবে পদভেদে স্নাতক, এইচএসসি ও এসএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। কম্পিউটার–সংশ্লিষ্ট পদগুলোর জন্য টাইপিংয়ে নির্ধারিত গতি ও দক্ষতা থাকতে হবে। সিপাই পদের জন্য শারীরিক উচ্চতা (পুরুষ ৫ ফুট ৪ ইঞ্চি ও নারী ৫ ফুট ২ ইঞ্চি) ও বুকের মাপ (৩০–৩২ ইঞ্চি) থাকা বাধ্যতামূলক।

বয়স: ১ মে ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে (১ থেকে ৩ নম্বর পদ) বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বিশেষ শর্ত: প্রার্থীকে অবশ্যই গাজীপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

আবেদনের প্রক্রিয়া ও ফি

আগ্রহী প্রার্থীদের টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। ১ থেকে ৪ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা এবং ৫ নম্বর পদের জন্য ৫৬ টাকা জমা দিতে হবে।

সময়সীমা: আবেদন শুরু হবে ৭ মে ২০২৬ সকাল ১০টায় এবং শেষ হবে ২১ মে ২০২৬ বিকেল চারটায়।

পরীক্ষার সম্ভাব্য সময়

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সব পদের লিখিত পরীক্ষা একই তারিখে অনুষ্ঠিত হতে পারে। এই পরীক্ষা আগামী জুনের দ্বিতীয় সপ্তাহে হওয়ার সম্ভাবনা রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ