৪৭তম বিসিএসে নন-ক্যাডার পদে ২০১ জনের সাময়িক মনোনয়ন
৪৭তম বিসিএস নন-ক্যাডার: ২০১ জনের সাময়িক মনোনয়ন

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) চূড়ান্ত ফলাফলে নন-ক্যাডার পদে ২০১ জনকে চূড়ান্ত নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ বা মনোনয়ন প্রদান করা হয়েছে। নন-ক্যাডার পদে প্রার্থীদের মনোনয়নের শর্তাবলি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

মনোনয়নের শর্তাবলি

নিয়োগকারী কর্তৃপক্ষ প্রার্থীর সংযুক্ত সনদ, ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাইপূর্বক নিশ্চিত হয়ে চূড়ান্ত নিয়োগ প্রদান করবে। কোনো প্রার্থী আবেদনপত্রে কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান বা প্রয়োজনীয় তথ্য ও নথি গোপন বা টেম্পারিং বা জাল করলে সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়ন বাতিল হবে। তা ছাড়া বর্ণিত অপরাধে জড়িত প্রার্থীকে ক্ষেত্র বিশেষে ফৌজদারি আইনে সোপর্দ করা হতে পারে।

স্বাস্থ্য পরীক্ষা ও ডকুমেন্ট যাচাই

নন-ক্যাডার পদে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ কর্তৃক সম্পন্ন করতে হবে। ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩’–এর বিধান অনুসারে ৯ম, ১০ম ও ১২তম গ্রেডের নন-ক্যাডার পদে মনোনয়ন প্রদান করা হবে। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতার সনদ, অন্যান্য ডকুমেন্টগুলোর সত্যতা যাচাই করা হবে। প্রাক্‌-নিয়োগ জীবনবৃত্তান্ত যথাযথ এজেন্সি কর্তৃক যাচাইয়ের পর নিশ্চিত হয়ে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নিয়োগ প্রদান করতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভুল সংশোধন ও অধিকার

প্রকাশিত মনোনয়নে কোনো ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের ক্ষমতা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংরক্ষণ করে। এই মনোনয়ন কোনো প্রার্থীর ক্যাডার ও নন-ক্যাডার পদে চাকরি প্রাপ্তির নিরঙ্কুশ নিশ্চয়তা প্রদান করবে না বা অধিকার জন্মাবে না। কমিশনের নিকট থেকে মনোনয়ন প্রাপ্তির পর নিয়োগসংক্রান্ত সব বিধিবিধান ও আনুষ্ঠানিকতা প্রতিপালনপূর্বক নিয়োগকারী কর্তৃপক্ষ উক্ত মনোনয়নের ভিত্তিতে নিয়োগ প্রদান করতে পারবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ফলাফল প্রকাশ

ফলাফল কমিশনের ওয়েবসাইট ও টেলিটকের ওয়েবসাইটে পাওয়া যাবে।