গ্রুপ পর্বে টানা তিন জয়ে দাপটের সঙ্গে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসির নেতৃত্বাধীন দলটি শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় মুখোমুখি হবে বিশ্বকাপের নবাগত কেপ ভার্দের।
প্রস্তুতি সূচিতে পরিবর্তন
প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল হলেও কোনো ধরনের আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। শক্তি ও অভিজ্ঞতায় এগিয়ে থাকা আলবিসেলেস্তেরা ম্যাচটিকে গুরুত্বের সঙ্গেই দেখছে। সে কারণেই প্রস্তুতিতে পরিবর্তন এনেছেন স্কালোনি।
আগের পরিকল্পনা অনুযায়ী শুক্রবার মায়ামিতে যাওয়ার কথা থাকলেও সূচিতে পরিবর্তন এনে বৃহস্পতিবারই কানসাসে পূর্ণাঙ্গ দলীয় অনুশীলন শেষ করে বিকালে মায়ামির উদ্দেশে রওনা হবে আর্জেন্টিনা দল। নকআউট ম্যাচের আগে বাড়তি প্রস্তুতির সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
আক্রমণভাগে সম্ভাব্য পরিবর্তন
দলের আক্রমণভাগ নিয়েও কিছুটা ভাবনায় রয়েছে কোচিং স্টাফ। অধিনায়ক লিওনেল মেসি নিয়মিত গোল পেলেও প্রত্যাশা অনুযায়ী অবদান রাখতে পারছেন না অন্য ফরোয়ার্ডরা। এ পরিস্থিতিতে একাদশে পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, স্ট্রাইকার লওতারো মার্টিনেজকে বেঞ্চে রেখে জুলিয়ান আলভারেজকে শুরুর একাদশে সুযোগ দিতে পারেন স্কালোনি। কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার আক্রমণভাগে তাই নতুন সমীকরণ দেখা যেতে পারে।
পরবর্তী ম্যাচসমূহ
শুক্রবার ৩ জুলাই ২০২৬ [শেষ ৩২] রাত ১টা: স্পেন – অস্ট্রিয়া, সোফি স্টেডিয়াম, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। শুক্রবার ৩ জুলাই ২০২৬ [শেষ ৩২] ভোর ৫টা: পর্তুগাল – ক্রোয়েশিয়া, বিএমও ফিল্ড, টরন্টো, কানাডা।



