ঠাকুরগাঁওয়ে নবম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
ঠাকুরগাঁওয়ে নবম শ্রেণির ছাত্রীর লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে নবম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ মে) বিকালে দিশা দেবনাথ (১৪) নামের ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়। দিশা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ডাবরা জিনেশ্বরী এলাকার বাসিন্দা এবং নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক অভাব-অনটনের কারণে নানার বাড়িতে

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, প্রায় দুই মাস আগে পারিবারিক অভাব-অনটন ও অবহেলার কারণে দিশা তার নানার বাড়িতে এসে থাকতে শুরু করে। রোববার দুপুরে খাবার খেয়ে সে নিজ কক্ষে যায়। পরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিলে ঘরের কাঠের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

লাশ উদ্ধার ও মামলা

পরে পরিবারের সদস্যরা ঘরের দরজা খুলে তাকে নিচে নামান। খবর পেয়ে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সুরতহাল শেষে লাশ থানায় নেওয়া হয়। দিশার নানা কামিনি দেবনাথ থানায় দেওয়া লিখিত আবেদনে উল্লেখ করেন, তার নাতনির মৃত্যু আত্মহত্যাজনিত বলে তাদের ধারণা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এ বিষয়ে ঠাকুরগাঁও থানার ওসি মো. মনির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ