ঈদের ছুটি শেষে কবে খুলছে স্কুল-কলেজ ও মাদ্রাসা?
ঈদের ছুটি শেষে কবে খুলছে স্কুল-কলেজ ও মাদ্রাসা?

ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শেষে সোমবার (১ জুন) সরকারি-বেসরকারি সব অফিস, ব্যাংক, বীমা ও পুঁজিবাজারের কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। তবে শিক্ষার্থীদের জন্য ছুটি আরও কিছুদিন বাড়ানো হয়েছে।

স্কুল-কলেজের ছুটি কখন শেষ?

ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগামী বৃহস্পতিবার (৪ জুন) পর্যন্ত ছুটি থাকবে। এর পরের দুই দিন ৫ ও ৬ জুন যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আগামী রোববার (৭ জুন) থেকে পাঠদান শুরু হবে।

মাদ্রাসার ছুটি কখন শেষ?

দেশের সব মাদ্রাসা-আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো স্কুল-কলেজের চেয়ে বেশি ছুটি কাটাচ্ছে। মাদ্রাসা শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২৪ মে থেকে শুরু হওয়া এই ছুটি চলবে আগামী ১১ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত। এর পরের দুই দিন ১২ ও ১৩ জুন যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ১৪ জুন (রোববার) থেকে মাদ্রাসাগুলোতে পাঠদান শুরু হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উল্লেখ্য, এ বছর ঈদুল আজহা উপলক্ষে মে মাসের ২৫ থেকে ৩১ তারিখ পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। এর সঙ্গে যুক্ত হয় সাপ্তাহিক ছুটি। চাকরিজীবীরা ছুটি শেষে কর্মস্থলে ফিরলেও শিক্ষার্থীরা আরও কিছুদিন ছুটিতে থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানভেদে ছুটিতে ভিন্নতা রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ