প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে জিয়া-খালেদা বই সংরক্ষণের নির্দেশ
প্রাথমিক বিদ্যালয়ে জিয়া-খালেদা বই সংরক্ষণের নির্দেশ

দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে পঠনের জন্য তিনটি বইয়ের সমন্বয়ে এক সেট বই সংরক্ষণের নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বই তিনটি হলো— ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাস’ এবং ‘সবার আগে বাংলাদেশ’।

নির্দেশনা জারি

গত ১৮ মে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রয়োজনীয় ব্যাবস্থা নিতে নির্দেশ দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অফিস আদেশটি সম্প্রতি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

মন্ত্রণালয়ের উপসচিব রওশন আরা পলির সই করা অফিস আদেশে বলা হয়, দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাস’ এবং ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক তিনটি বইয়ের সমন্বয়ে এক সেট বই সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পূর্ববর্তী ঘটনা

প্রসঙ্গত, বিগত সরকারের সময় সরকারি প্রাথমিক বিদ্যারয় ও মাধ্যমিক বিদ্যালয়ে দলীয় বিশেষ ব্যক্তিদের ওপর লেখা বই কিনতে নির্দেশনা দেওয়া হয়েছিল। এসব বই বিক্রি নিয়ে অর্থ লোপাটের অভিযোগও উঠেছিল ওই সময়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ