প্রাথমিক বৃত্তি পরীক্ষার বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের চূড়ান্ত নির্দেশনা
প্রাথমিক বৃত্তি পরীক্ষার বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় নির্দেশনা

প্রাথমিক বৃত্তি পরীক্ষার বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের চূড়ান্ত গাইডলাইন

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষার মোট বরাদ্দ সময় হলো ২ ঘণ্টা ৩০ মিনিট। এই সময়ের মধ্যে শিক্ষার্থীদের প্রাথমিক বিজ্ঞান থেকে ৪টি এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে ৪টি, অর্থাৎ মোট ৮টি প্রশ্নের উত্তর লিখতে হবে। সঠিক প্রস্তুতি ও কৌশল অবলম্বন করলে পরীক্ষায় ভালো ফলাফল অর্জন সহজ হবে।

প্রাথমিক বিজ্ঞান বিষয়ের প্রশ্নের ধরন ও উত্তর লেখার পদ্ধতি

১ নম্বর প্রশ্ন: বহুনির্বাচনি প্রশ্ন

প্রাথমিক বিজ্ঞান বিষয়ে ১ নম্বর প্রশ্ন থাকবে বহুনির্বাচনি প্রশ্নের ওপর। এখানে মোট ৫টি প্রশ্ন থাকবে, প্রতিটির মান ১ নম্বর করে। সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। পরীক্ষার খাতায় প্রশ্নের নম্বর লিখে শুধু সঠিক উত্তরের ক, খ, গ বা ঘ লিখলেই চলবে, পুরো বাক্য লেখার প্রয়োজন নেই। উদাহরণস্বরূপ, প্রশ্নটি যদি হয়: "তথ্য সংরক্ষণ ডিভাইস কোনটি? ক. ইন্টারনেট খ. মেমোরি কার্ড গ. ফেসবুক ঘ. টুইটার" তবে উত্তর হবে: ১. মেমোরি কার্ড

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

২ নম্বর প্রশ্ন: শূন্যস্থান পূরণ, সত্য-মিথ্যা নির্ণয় বা মিলকরণ

বিজ্ঞানে ২ নম্বর প্রশ্নটি যেকোনো এক ধরনের হবে—হয় শূন্যস্থান পূরণ, নয়তো সত্য-মিথ্যা নির্ণয় অথবা মিলকরণ।

  • শূন্যস্থান পূরণ: এতে ৫টি প্রশ্ন থাকবে, প্রতিটির মান ১ নম্বর। খাতায় প্রশ্নের নম্বর দিয়ে শূন্যস্থানে সঠিক শব্দটি লিখতে হবে।
  • সত্য-মিথ্যা নির্ণয়: পাঠ্যবই থেকে লাইন তুলে দেওয়া হবে; সত্য হলে 'সত্য' এবং মিথ্যা হলে 'মিথ্যা' লিখতে হবে। উদাহরণ: "গ্রিনহাউস হলো কাচের স্বচ্ছ ঘর।" উত্তর: সত্য
  • মিলকরণ: ডান পাশে পাঁচটি লাইন এবং বাঁ পাশে সাতটি লাইনের অংশ এলোমেলোভাবে দেওয়া থাকবে; লাইনগুলো পড়ে যৌক্তিক বাক্য তৈরি করে মিল করতে হবে।

৩ নম্বর প্রশ্ন: সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরীক্ষায় ৩ নম্বর প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নবিষয়ক। এখানে ৮টি প্রশ্ন থাকবে, প্রতিটির মান ২ নম্বর করে, মোট ১৬ নম্বর। সারা পাঠ্যবই থেকেই প্রশ্ন আসবে। উত্তর ৭-৮ লাইনে প্রাসঙ্গিক ও যথাযথভাবে লিখতে হবে, বানান ভুল এড়াতে সতর্ক থাকতে হবে।

৪ নম্বর প্রশ্ন: বিস্তৃত উত্তর প্রশ্ন

পরীক্ষায় ৪ নম্বর প্রশ্ন থাকবে বিস্তৃত উত্তর প্রশ্নের ওপর। ৪টি প্রশ্ন থাকবে, সব কটির উত্তর করতে হবে। প্রতিটির মান ৬ নম্বর করে, মোট ২৪ নম্বর। উত্তর জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতার ভিত্তিতে বড় আকারে লিখতে হবে, প্রশ্নে যা চাওয়া হয়েছে তা ঠিকঠাকভাবে উপস্থাপন করতে হবে।

বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের প্রশ্নের ধরন ও উত্তর লেখার পদ্ধতি

১ নম্বর প্রশ্ন: বহুনির্বাচনি প্রশ্ন

বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ১ নম্বর প্রশ্ন থাকবে বহুনির্বাচনি প্রশ্নের ওপর। এখানে ৫টি প্রশ্ন থাকবে, প্রতিটির মান ১ নম্বর। খাতায় প্রশ্নের নম্বর লিখে শুধু সঠিক উত্তরের ক, খ, গ বা ঘ লিখলেই হবে, পুরো বাক্য লেখার দরকার নেই।

২ নম্বর প্রশ্ন: শূন্যস্থান পূরণ, সত্য-মিথ্যা নির্ণয় বা মিলকরণ

বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ২ নম্বর প্রশ্নটি যেকোনো এক ধরনের হবে—শূন্যস্থান পূরণ, সত্য-মিথ্যা নির্ণয় বা মিলকরণ।

  1. শূন্যস্থান পূরণ: ৫টি প্রশ্ন থাকবে, প্রতিটির মান ১ নম্বর। খাতায় প্রশ্নের নম্বর দিয়ে শূন্যস্থানে সঠিক শব্দ লিখতে হবে, যেমন: "গণতন্ত্র হলো—শাসন।" উত্তর: জনগণের
  2. সত্য-মিথ্যা নির্ণয়: পাঠ্যবই থেকে লাইন দেওয়া হবে; সত্য হলে 'সত্য' এবং মিথ্যা হলে 'মিথ্যা' লিখতে হবে, যেমন: "গণ–অভ্যুত্থান হয় ১৯৬৯ সালে।" উত্তর: সত্য
  3. মিলকরণ: ডান পাশে পাঁচটি লাইন এবং বাঁ পাশে সাতটি লাইনের অংশ এলোমেলোভাবে দেওয়া থাকবে; লাইনগুলো পড়ে যৌক্তিক বাক্য তৈরি করে মিল করতে হবে।

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

পরীক্ষায় ৩ নম্বর প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নবিষয়ক। ৮টি প্রশ্ন থাকবে, প্রতিটির মান ২ নম্বর করে, মোট ১৬ নম্বর। পুরো পাঠ্যবই থেকেই প্রশ্ন আসবে। উত্তর ৭-৮ লাইনে প্রাসঙ্গিক ও যথাযথভাবে লিখতে হবে, বানান ভুল এড়াতে সতর্ক থাকতে হবে।

বিস্তৃত উত্তর–প্রশ্ন

পরীক্ষায় ৪ নম্বর প্রশ্ন থাকবে বিস্তৃত উত্তর প্রশ্নের ওপর। ৪টি প্রশ্ন থাকবে, সব কটির উত্তর করতে হবে। প্রতিটির মান ৬ নম্বর করে, মোট ২৪ নম্বর। উত্তর জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতার ভিত্তিতে বড় আকারে লিখতে হবে, প্রশ্নে যা চাওয়া হয়েছে তা ঠিকঠাকভাবে উপস্থাপন করতে হবে।

শিক্ষার্থীদের মনে রাখতে হবে, উত্তর লেখার সময় প্রাসঙ্গিকতা বজায় রাখা এবং বানান সঠিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্দেশনা অনুসরণ করে প্রস্তুতি নিলে পরীক্ষায় সফলতা আসবে।

মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা