২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ইংরেজি প্রশ্নপত্রের বিস্তারিত গাইড
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ইংরেজি প্রশ্নপত্রের গাইড

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ইংরেজি প্রশ্নপত্রের পূর্ণাঙ্গ গাইড

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ইংরেজি বিষয়ে মোট ১৩টি প্রশ্নের উত্তর লিখতে হবে। পরীক্ষার মোট নম্বর ১০০ এবং সময়সীমা ২ ঘণ্টা ৩০ মিনিট। প্রতিটি প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ।

প্রশ্ন নম্বর ১: শব্দার্থ মিলকরণ

প্রথম প্রশ্নে একটি সিন প্যাসেজ থেকে পাঁচটি শব্দ এবং তাদের অর্থ নিয়ে প্রশ্ন দেওয়া হবে। বাম দিকের কলামে ৫টি শব্দ দেওয়া থাকবে, ডান দিকের কলামে এলোমেলোভাবে অর্থগুলো থাকবে। অতিরিক্ত দুটি অর্থও থাকতে পারে। শব্দের সঙ্গে সঠিক অর্থ মিলাতে হবে। প্রতিটি উত্তরের জন্য ১ নম্বর, মোট নম্বর ৫।

প্রশ্ন নম্বর ২: বাক্য রচনা

দ্বিতীয় প্রশ্নে সিন প্যাসেজ থেকে কিছু শব্দ দেওয়া থাকবে। শিক্ষার্থীদের এসব শব্দ দিয়ে নিজ ভাষায় বাক্য রচনা করতে হবে। ব্যাকরণ ও বানান সঠিক রাখতে হবে এবং প্যাসেজ থেকে হুবহু বাক্য লিখা যাবে না। প্রতিটি উত্তরের জন্য ১ নম্বর, মোট নম্বর ৫।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রশ্ন নম্বর ৩: সংক্ষিপ্ত গঠনমূলক প্রশ্ন

তৃতীয় প্রশ্নে প্রদত্ত সিন প্যাসেজ থেকে ছয়টি সংক্ষিপ্ত গঠনমূলক প্রশ্ন দেওয়া হবে। প্যাসেজ ভালোভাবে পড়ে নিজ ভাষায় উত্তর লিখতে হবে। প্রতিটি উত্তরের জন্য ৩ নম্বর, মোট নম্বর ১৮।

প্রশ্ন নম্বর ৪: শূন্যস্থান পূরণ

চতুর্থ প্রশ্নে আনসিন প্যাসেজ থেকে শূন্যস্থান পূরণের প্রশ্ন থাকবে। পাঁচটি বাক্যে শূন্যস্থান থাকবে এবং বক্স থেকে উপযুক্ত শব্দ বাছাই করে পূরণ করতে হবে। প্রতিটি উত্তরের জন্য ১ নম্বর, মোট নম্বর ৫।

প্রশ্ন নম্বর ৫: বহুনির্বাচনি প্রশ্ন

পঞ্চম প্রশ্নে আনসিন প্যাসেজ থেকে পাঁচটি বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া থাকবে। প্রতিটির চারটি অপশন থাকবে এবং সঠিক উত্তর লিখতে হবে। প্রতিটি উত্তরের জন্য ১ নম্বর, মোট নম্বর ৫।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রশ্ন নম্বর ৬: সংক্ষিপ্ত গঠনমূলক প্রশ্ন

ষষ্ঠ প্রশ্নে আনসিন প্যাসেজ থেকে পাঁচটি সংক্ষিপ্ত গঠনমূলক প্রশ্ন দেওয়া হবে। প্যাসেজ পড়ে নিজ ভাষায় উত্তর লিখতে হবে এবং হুবহু বাক্য তুলে দেওয়া যাবে না। প্রতিটি উত্তরের জন্য ৩ নম্বর, মোট নম্বর ১৫।

প্রশ্ন নম্বর ৭: WH-প্রশ্ন গঠন

সপ্তম প্রশ্নে ছয়টি বাক্য দেওয়া থাকবে, যেখানে এক বা একাধিক শব্দের নিচে আন্ডারলাইন করা থাকবে। আন্ডারলাইন করা শব্দের ভিত্তিতে WH-প্রশ্ন গঠন করতে হবে। প্রতিটি উত্তরের জন্য ১ নম্বর, মোট নম্বর ৬।

প্রশ্ন নম্বর ৮: বাক্য গঠন বা গল্প সাজানো

অষ্টম প্রশ্নে ছয়টি অর্থবহ বাক্যের শব্দগুলো এলোমেলোভাবে দেওয়া থাকবে। শব্দগুলো সাজিয়ে বাক্য গঠন করতে হবে, বা একটি গল্পের বাক্যগুলো সাজিয়ে গঠন করতে হবে। প্রতিটি উত্তরের জন্য ১ নম্বর, মোট নম্বর ৬।

প্রশ্ন নম্বর ৯: বড় হাতের অক্ষর ও যতিচিহ্ন সংশোধন

নবম প্রশ্নে একটি ছোট টেক্সট দেওয়া থাকবে, যেখানে বড় হাতের অক্ষর ও যতিচিহ্নের ১০টি ভুল থাকবে। সঠিকভাবে সংশোধন করে টেক্সটটি আবার লিখতে হবে। মোট নম্বর ৫।

প্রশ্ন নম্বর ১০: ফরম পূরণ বা শূন্যস্থান পূরণ

দশম প্রশ্নে কিছু তথ্য দিয়ে একটি ফরম পূরণ করতে হবে, বা বিকল্প হিসেবে দিন, মাস, সময়, সংখ্যা ইত্যাদি দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। মোট নম্বর ৫।

প্রশ্ন নম্বর ১১: ক্রিয়ার রূপ

একাদশ প্রশ্নে পাঁচটি শূন্যস্থান-সংবলিত বাক্য বা একটি টেক্সট দেওয়া থাকবে। শূন্যস্থানের পাশে ব্র্যাকেটে ক্রিয়া দেওয়া থাকবে এবং সঠিক রূপ লিখতে হবে।

প্রশ্ন নম্বর ১২: ব্যক্তিগত চিঠি লেখা

দ্বাদশ প্রশ্নে ব্যক্তিগত চিঠি লেখার জন্য তথ্য থাকতে পারে বা না থাকতে পারে। একটি ব্যক্তিগত চিঠি লিখতে হবে।

প্রশ্ন নম্বর ১৩: সংক্ষিপ্ত রচনা লেখা

ত্রয়োদশ প্রশ্নে সংক্ষিপ্ত রচনা লেখার জন্য প্রশ্ন থাকতে পারে বা না থাকতে পারে। কমপক্ষে পাঁচটি বাক্যে একটি রচনা লিখতে হবে। মোট নম্বর ১০।

ইকবাল খান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা।