প্রাথমিক বিদ্যালয়ে শর্তসাপেক্ষে শিক্ষক নিয়োগ শিগগিরই: শিক্ষামন্ত্রী
প্রাথমিক বিদ্যালয়ে শর্তসাপেক্ষে শিক্ষক নিয়োগ শিগগিরই

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শুক্রবার (১ মে) বিকালে চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শর্তসাপেক্ষে নিয়োগ কার্যকর

শিক্ষামন্ত্রী বলেন, ‘সুপারিশপ্রাপ্ত প্রায় ১৪ হাজার ৩০০ সহকারী শিক্ষককে যোগদানে শর্তসাপেক্ষে খুব দ্রুত নিয়োগ দেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘তড়িঘড়ি করে শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়ায় এ নিয়ে নানা প্রশ্ন ও সমালোচনা তৈরি হয়েছে। তবে সবদিক বিবেচনা করে নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়নে কাজ করছে সরকার।’

এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক ট্রান্সফার

আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষকদের ট্রান্সফার শিগগিরই শুরু হবে।’ এ সময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল, চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাদ্দেক হোসেন প্রমুখ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উল্লেখ্য, সম্প্রতি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ঘিরে বিতর্ক সৃষ্টি হয়। অনেক প্রার্থী পরীক্ষার প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগ তোলেন। সরকার এসব অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করছে বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, দ্রুততম সময়ের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে এবং যোগ্য প্রার্থীরা শিক্ষকতা পেশায় যোগ দিতে পারবেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ