বান্দরবানে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ
বান্দরবানে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ন্যস্ত জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষার সময়সূচি ও প্রবেশপত্রসংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহের জন্য অনুরোধ করা হলো।

পরীক্ষার তারিখ ও সময়

সহকারী শিক্ষক পদের পরীক্ষা আগামী ২ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে। ওই দিন পরীক্ষা সকাল ১০টায় শুরু হবে।

প্রবেশপত্র ডাউনলোড

২৩ এপ্রিল ২০২৬ থেকে প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। আবেদনকারীরা ১ মে ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরীক্ষার কেন্দ্র

২ মে জেলার দুটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বান্দরবান সরকারি কলেজ ও বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: বিশ্ব বই দিবস ২০২৬: বিশ্বের ১০টি সবচেয়ে সুন্দর লাইব্রেরির ভেতরের গল্প, মন্ত্রিপরিষদ বিভাগে চাকরি, পদ ৭৫, অনলাইন ছাড়া আবেদন নয়। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন। নিয়োগ থেকে আরও পড়ুন: পরীক্ষার সময়সূচি, বান্দরবান, সরকারি চাকরি, জেলার চাকরি, চাকরির খবর।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ