জুলাই থেকে দেশব্যাপী পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ
জুলাই থেকে দেশব্যাপী পাটজাত ব্যাগ ও ড্রেস বিতরণ

আগামী জুলাই মাস থেকে দেশীয় পণ্য আমাদের কোমলমতি শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশব্যাপী পর্যায়ক্রমে পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন। বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

পাইলট প্রকল্পের বিস্তারিত

মাহদী আমিন বলেন, পাইলট প্রকল্প হিসেবে আগামী জুলাই থেকে সারাদেশের প্রতিটি উপজেলায় দুটি করে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ওয়ান শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম মাসে প্রায় ১ লাখের বেশি শিক্ষার্থীর মধ্যে এই পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করা হবে।

উদ্দেশ্য ও ভিশন

প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা চাই আমাদের দেশে উৎপাদিত পণ্য ‘মেড ইন বাংলাদেশ’ স্লোগান সারা বিশ্বজুড়ে পৌঁছে দিতে। তার অংশ হিসেবে কোমলমতি শিক্ষার্থীদের কাছে এগুলো পৌঁছে দেওয়া হবে। মাহদী আমিন বলেন, এর মূল উদ্দেশ্য হলো সারাদেশে সমতা নিশ্চিত করা। এমন একটি বাংলাদেশ গড়ে তোলা যেখানে ফেয়ারনেস থাকবে, ন্যায্যতা থাকবে। আমরা নিশ্চিত করতে চাই যে ধনী ও দরিদ্রের মধ্যে পার্থক্য কমে আসে, সমাজে সমতা ও ন্যায্যতা নিশ্চিত হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রাথমিক শিক্ষার্থীদের মাধ্যমে শুরু

এই উদ্যোগ শুরু হচ্ছে ক্লাস ওয়ান থেকে কোমলমতি শিক্ষার্থীদের মাধ্যমে। তিনি আরও বলেন, বাংলাদেশের তৃণমূল থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত প্রান্তিক এলাকায় ধাপে ধাপে একই ধরনের পোশাক, একই ধরনের ব্যাগ এবং দেশে উৎপাদিত পণ্য পৌঁছে দেওয়া হবে। এই উদ্যোগের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের ভিশন বাস্তবায়িত হবে—বাংলাদেশে নিজেদের উৎপাদিত পণ্য সারা দেশে ছড়িয়ে দেওয়া।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ