প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচিতে অনিয়মে আইনগত ব্যবস্থা
প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচিতে অনিয়মে আইনগত ব্যবস্থা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি বাস্তবায়নে জরুরি নির্দেশনা দিয়েছে সরকার। এই কর্মসূচিতে অনিয়ম পাওয়া গেলে বিভাগীয় মামলাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে নির্দেশনাটি পাঠানো হয়।

প্রকল্পের উদ্দেশ্য ও বর্তমান অবস্থা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১৩ মে জারি করা অফিস আদেশে 'সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি' প্রকল্পের ফিডিং কার্যক্রম বাস্তবায়নে প্রধান শিক্ষকদের সরবরাহ করা খাবার যাচাই করতে নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন উপজেলা থেকে পচা বনরুটি, পচা ডিম, আকারে ছোট ও পচা কলা বিতরণের অভিযোগ আসায় এই নির্দেশনা জারি করা হয়।

খাদ্যের মান যাচাইয়ের নির্দেশনা

খাদ্য গ্রহণ ও বিতরণের পূর্বে সরবরাহকারীর দেওয়া খাদ্যের মান ও পরিমাণ স্পেসিফিকেশন অনুযায়ী সঠিক কিনা নিশ্চিত করতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ে খাদ্য গ্রহণ ও বিতরণ নিশ্চিত করতে হবে। খাদ্যদ্রব্যের ধরণ অনুযায়ী বিদ্যালয় পর্যায়ে উপযুক্ত সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যাতে গুণগত মান বজায় থাকে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বনরুটি, ডিম ও কলার মান যাচাই

বনরুটি তাজা, নরম ও সঠিকভাবে মোড়কজাত কিনা পরীক্ষা করতে হবে। প্যাকেজিং অক্ষত, ছিঁড়ে যাওয়া বা আর্দ্রতা মুক্ত এবং পচন, ফাঙ্গাস বা দুর্গন্ধমুক্ত হতে হবে। প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং নেট ওজন (১২০ গ্রাম) উল্লেখ আছে কিনা যাচাই করতে হবে। ডিম ফাটা, দুর্গন্ধযুক্ত ও পিচ্ছিলতা বা দৃশ্যমান দূষণ আছে কিনা দেখতে হবে। কলা দাগ বা পোকামুক্ত হতে হবে, বেশি পাকা বা পচা কলা গ্রহণ বা বিতরণ করা যাবে না।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইউএইচটি মিল্ক ও বিস্কুটের মান যাচাই

ইউএইচটি মিল্ক ও ফটিফাইড বিস্কুটের ক্ষেত্রে প্যাকেজিং অক্ষত, প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং নেট ওজন উল্লেখ আছে কিনা যাচাই করতে হবে। সরবরাহ করা খাদ্য সামগ্রী যাচাই করে গ্রহণ করতে হবে। কোনোক্রমেই নিম্নমানের ও ত্রুটিপূর্ণ খাবার গ্রহণ করা যাবে না।

অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

এ বিষয়ে কোনো গাফেলতি, শৈথিল্য ও অনিয়ম পাওয়া গেলে বিভাগীয় মামলা ও আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। সরবরাহকারী প্রতিষ্ঠান নিম্নমানের ত্রুটিপূর্ণ খাবার সরবরাহ করলে তা গ্রহণ না করে তাৎক্ষণিকভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে।