বন অধিদফতর জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির রাজস্ব খাতভুক্ত ‘ফরেস্টার’ পদে মোট ৩৮২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ জুন ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের বিবরণ
পদের নাম: ফরেস্টার
পদ সংখ্যা: ৩৮২
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা
গ্রেড: ১৫
শিক্ষাগত যোগ্যতা
কোনো স্বীকৃত বোর্ড থেকে ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি ডিগ্রি থাকতে হবে।
শারীরিক যোগ্যতা
- উচ্চতা: ১৬৩ সেন্টিমিটার
- বুকের মাপ: ৭৬ সেন্টিমিটার
বয়সসীমা
১৮ থেকে ৩২ বছর।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের বন অধিদফতরের ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করতে হবে। পূরণকৃত আবেদনপত্র ডাকযোগে অথবা সরাসরি বন ভবন, আগারগাঁও, ঢাকার দ্বিতীয় তলায় (লেভেল-১)-এ নির্ধারিত বাক্সে জমা দিতে হবে।
ডাকযোগে পাঠানোর ঠিকানা
প্রধান বন সংরক্ষক, বন অধিদপ্তর, বন ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
আবেদন ফি
১০০ টাকা।
আরও বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন।



