কারিগরি শিক্ষা বোর্ডের অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্সে রেজিস্ট্রেশনের সময় বাড়ল
কারিগরি শিক্ষা বোর্ডের অ্যাডভান্সড কোর্সে রেজিস্ট্রেশন সময় বাড়ল

কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত এক বছর মেয়াদি ‘অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স’ (জানুয়ারি–ডিসেম্বর, ২০২৬ সেশন)–এর শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রমের সময়সীমা বাড়ানো হয়েছে। সম্প্রতি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

রেজিস্ট্রেশন প্রক্রিয়া ও সময়সীমা

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কারিকুলাম কোড–৮০–এর অধীনে এই কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের ডাটা এন্ট্রি, পেমেন্ট ও রেজিস্ট্রেশনের প্রক্রিয়া ২৯ এপ্রিল শুরু হয়ে আগামী ১৪ মে পর্যন্ত চলবে। এরপর চূড়ান্ত তালিকা ও রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট করা যাবে ১৭ থেকে ২১ মে পর্যন্ত।

রেজিস্ট্রেশন ফি

প্রতি শিক্ষার্থীর জন্য রেজিস্ট্রেশন ফি ২০০ টাকা এবং রোভার স্কাউট ফি ১৫ টাকাসহ সর্বমোট ২১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এই ফি অনলাইনে জমা দিতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভর্তির যোগ্যতা ও আসন সংখ্যা

স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এই কোর্সে ভর্তির যোগ্য বলে বিবেচিত হন। প্রতিটি ট্রেডে আসনসংখ্যা ৫০টি (মূল আসন ৪০ ও ড্রপআউট ১০)। তবে কোনো ট্রেডে শিক্ষার্থীর সংখ্যা পাঁচজনের কম হলে উক্ত তথ্য স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।

প্রতিষ্ঠানের জন্য নির্দেশনা

এ ছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ২০২৫–২৬ অর্থবছর পর্যন্ত সব বকেয়া অ্যাফিলিয়েশন ফি পরিশোধ করতে হবে। প্রতিষ্ঠানগুলোকে বোর্ডের ই–সেবা প্ল্যাটফর্ম (bteb.gov.bd ও btebesheba.gov.bd)–এ লগইন করে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন: ব্র্যাকের মেধাবিকাশ বৃত্তিতে আবেদনের সময় বৃদ্ধি, শিক্ষার্থীরা মাসে পাবেন ৮,০০০ টাকা। বুয়েটে মাস্টার্স, এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ।

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন। শিক্ষা থেকে আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর, পড়াশোনা: নোটিশ বোর্ড, ভর্তি নীতিমালা, পড়াশোনা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ