বাংলাদেশের গবেষণা নেচার ইনডেক্সে বিশ্বে ৬০তম স্থানে
বাংলাদেশের গবেষণা নেচার ইনডেক্সে বিশ্বে ৬০তম

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক গবেষণায় এক অভাবনীয় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশের বিজ্ঞানীদের গবেষণা বিশ্বসেরা বিভিন্ন জার্নালে প্রকাশিত হচ্ছে। ২০২৫-২৬ সময়ে গবেষণা সাময়িকী নেচারের সর্বশেষ ইনডেক্সে বাংলাদেশের অবস্থান বিশ্বে ৬০তম স্থানে দেখা যাচ্ছে, যা আগের বছর ছিল ৬১তম স্থানে।

নেচার ইনডেক্সের তথ্য

নেচার ইনডেক্স থেকে দেখা যায়, ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত ১৪৫টি নেচারাল সায়েন্স ও হেলথ সায়েন্স জার্নাল থেকে এই ইনডেক্স তৈরি করা হয়েছে। বাংলাদেশকে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে ৬০তম ও এশিয়া প্যাসিফিক এলাকায় ১৩তম দেশ হিসেবে দেখা যায় তালিকায়।

বিভিন্ন শাখায় অবস্থান

নেচারের পরিসংখ্যান থেকে দেখা যায়, বাংলাদেশের গবেষকদের অবস্থান বায়োলজিক্যাল সায়েন্সে বিশ্বে ১৭৯ দেশের মধ্যে ৬০তম, এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ৩১টি দেশের মধ্যে ১৩তম। এছাড়া বাংলাদেশের গবেষকেরা রসায়নে বিশ্বে ৭৬তম, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ১৫তম, পরিবেশ ও ভূবিজ্ঞানে বিশ্বে ৫৫তম, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ১২তম, হেলথ সায়েন্সে বিশ্বে ৪৪তম, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ১১তম, ফিজিক্যাল সায়েন্সে বিশ্বে ৭৯তম, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ১১তম অবস্থানে রয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গবেষণা প্রকাশনার বিবরণ

এই সময়ে বিশ্বের বিভিন্ন জার্নালে বাংলাদেশিদের ৯৪টি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়, যা প্রকাশিত মোট জার্নালের ১৬ দশমিক শূন্য ৯ শতাংশ। এর মধ্যে মেডিকেল মাইক্রোবায়োলজি ও শিশুরোগবিদ্যায় পাঁচটি করে, পুষ্টি ও খাদ্যবিদ্যায় ৯টি, ক্লিনিক্যাল সায়েন্সে ১২টি, হৃদরোগ ও রক্তরোগবিদ্যায় চারটি, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং ও ইনোরগ্রানিক কেমিস্ট্রেতে একটি করে, পাবলিক হেলথ, পার্টিক্যাল অ্যান্ড হাই এনার্জি ফিজিক্স ও নিউরোসাইন্সে তিনটি করে রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ