স্টামফোর্ড ইউনিভার্সিটিতে গবেষণাভিত্তিক জাতি গঠন সেমিনার অনুষ্ঠিত
স্টামফোর্ড ইউনিভার্সিটিতে গবেষণাভিত্তিক জাতি গঠন সেমিনার

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে গবেষণাভিত্তিক জাতি গঠনের ওপর 'The Role of Research in Nation Building' শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) সকাল ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসের অডিটোরিয়ামে এই সেমিনারের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্য

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক। তিনি বলেন, গবেষণা কেবল একাডেমিক উৎকর্ষতার বিষয় নয়; বরং এটি জাতীয় উন্নয়ন, নীতি নির্ধারণ ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনের অন্যতম প্রধান চালিকাশক্তি। তিনি বিজ্ঞান ও গবেষণাকে মাননীয় প্রধানমন্ত্রীর দেশ গড়ার স্বপ্নের অন্যতম চালিকাশক্তি হিসাবে অভিহিত করেন।

কী-নোট বক্তা

সেমিনারে কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য প্রদান করেন অস্ট্রেলিয়ার ফেডারেশন ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ হেলথ এন্ড ওয়েলবিং-এর গবেষণা বিষয়ক সহযোগী ডীন এবং পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অফ অস্ট্রেলিয়ার ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মুহাম্মদ আজিজ রহমান। তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে গবেষণার বর্তমান ধারা, উদ্ভাবন, জনস্বাস্থ্য এবং উন্নয়ন পরিকল্পনায় গবেষণার বাস্তব প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সভাপতির বক্তব্য

সেমিনারে সভাপতিত্ব করেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. শরীফ নাফে আস-সাবের। তিনি বলেন, একটি সমৃদ্ধ ও জ্ঞাননির্ভর জাতি গঠনে গবেষণার বিকল্প নেই। বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণামুখী শিক্ষা ও উদ্ভাবনী চিন্তার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। এই লক্ষ্য নিয়েই স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ কাজ করছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অন্যান্য বক্তা ও উপস্থিতি

সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক এম. ফিরোজ আহমেদ, ট্রেজারার ও আইন বিভাগ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. জিয়াউল হাসান, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আহমদ কামরুজ্জামান মজুমদার, প্রক্টর ও অ্যাসোসিয়েট প্রফেসর ড. মৃত্যুঞ্জয় আচার্য্য, স্টামফোর্ড ইউনিভার্সিটি রিসার্চ সেন্টারের পরিচালক ড. মোঃ শরীফুল ইসলাম সহ শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং প্রশাসনিক কর্মকর্তারা। বক্তারা গবেষণার পরিবেশ উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং তরুণ গবেষকদের উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজক ও ভবিষ্যৎ পরিকল্পনা

সেমিনারটির আয়োজন করে স্টামফোর্ড ইউনিভার্সিটি রিসার্চ সেন্টার এবং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ। আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন গবেষণা, জ্ঞানচর্চা এবং জাতীয় উন্নয়নে একাডেমিয়া ও নীতিনির্ধারকদের মধ্যে কার্যকর সংযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।