সাপ্তাহিক ছুটির দিনেও অনেককে রাজধানীর বিভিন্ন এলাকায় কেনাকাটা বা প্রয়োজনীয় কাজে যেতে হয়। তবে ঢাকার বিভিন্ন এলাকার দোকানপাট ও মার্কেট নির্ধারিত সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকে। তাই বাসা থেকে বের হওয়ার আগে কোন কোন এলাকার মার্কেট ও দোকান খোলা বা বন্ধ থাকবে, তা জেনে নেওয়া ভালো।
শনিবার বন্ধ থাকে যেসব এলাকার দোকান
শনিবার নিম্নলিখিত এলাকার দোকানপাট বন্ধ থাকে: শ্যামবাজার, বাংলাবাজার, চাঁনখারপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ, জুরাইন, করিমউল্লাহবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেন্ডারিয়া, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, দয়াগঞ্জ, ওয়ারী, স্বামীবাগ, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, দোলাইপাড়, বংশাল, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ ও শাঁখারী বাজার।
শনিবার বন্ধ থাকে যেসব মার্কেট
শনিবার নিম্নলিখিত মার্কেটগুলো বন্ধ থাকে: ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, নয়াবাজার, গুলিস্তান হকার্স মার্কেট, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, বাবুবাজার, শারিফ ম্যানসন ও আজিমপুর সুপার মার্কেট।



