অর্থ মন্ত্রণালয়ের অধীনে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (উত্তর)–এ ১২ থেকে ২০ গ্রেডে জনবল নিয়োগে আবেদন চলছে। মোট পদসংখ্যা ২০। আবেদনের শেষ তারিখ ২৮ জুন ২০২৬।
পদের নাম ও বিবরণ
১. পরিসংখ্যান অনুসন্ধায়ক
পদসংখ্যা: ১। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান/অর্থনীতি/গণিত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি/ ২য় শ্রেণি স্নাতক (সম্মান)। বেতন স্কেল (গ্রেড-১২): ১১,৩০০-২৭,৩০০ টাকা।
২. কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউট টেস্টে উত্তীর্ণ হতে হবে। বেতন স্কেল (গ্রেড-১৩): ১১,০০০-২৬,৫৯০ টাকা।
৩. সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে; সাঁটলিপির সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ শব্দ ও বাংলায় ৫০ শব্দ; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ। বেতন স্কেল (গ্রেড-১৩): ১১,০০০-২৬,৫৯০ টাকা।
৪. উচ্চমান সহকারী
পদসংখ্যা: ৬। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি; কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ এবং কম্পিউটারে Word Processing সহ ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল (গ্রেড-১৪): ১০,২০০-২৪,৬৮০ টাকা।
৫. ক্যাশিয়ার
পদসংখ্যা: ২। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি। কম্পিউটারে Word Processing–সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল (গ্রেড-১৪): ১০,২০০-২৪,৬৮০ টাকা।
৬. সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৩। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে; সাঁটলিপির সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ। বেতন স্কেল (গ্রেড-১৪): ১০,২০০-২৪,৬৮০ টাকা।
৭. ডেটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর
পদসংখ্যা: ১। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউট টেস্টে উত্তীর্ণ হতে হবে। বেতন স্কেল (গ্রেড-১৬): ৯,৩০০-২২,৪৯০ টাকা।
৮. ডেসপাচ রাইডার
পদসংখ্যা: ১। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। মোটরসাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্সধারী এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা। বেতন স্কেল (গ্রেড-১৮): ৮,৮০০-১১,৩১০ টাকা।
৯. ফটোকপি অপারেটর
পদসংখ্যা: ৪। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। ফটোকপি মেশিন চালনায় বাস্তব অভিজ্ঞতা এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা। বেতন স্কেল (গ্রেড-১৮): ৮,৮০০-১১,৩১০ টাকা।
বয়সসীমা
১ জুন ২০২৬ তারিখে ১৮-৩২ বছর হতে হবে।
আবেদনের নিয়ম
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন।
আবেদন ফি
১ নম্বর পদ: ১৬৮ টাকা; ২ থেকে ৭ নম্বর পদ: ১১২ টাকা; ৮ ও ৯ নম্বর পদ: ৫৬ টাকা। অনগ্রসর নাগরিকদের জন্য সব পদের আবেদন ফি ৫৬ টাকা।
আবেদনের সময়সীমা
আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ৮ জুন ২০২৬, সকাল ১০টা। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ: ২৮ জুন ২০২৬, বিকেল ৫টা।



