যশোর কর অঞ্চলে ১২২ শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
যশোর কর অঞ্চলে ১২২ শূন্য পদে নিয়োগ

যশোর কর অঞ্চলে ১৩ থেকে ২০ গ্রেডের ১২২টি শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে যশোর, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২৫ মে ২০২৬ নির্ধারণ করা হয়েছে।

পদ ও বেতন-স্কেল

  • কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩): ১টি পদ, বেতন ১১,০০০-২৬,৫৯০ টাকা।
  • প্রধান সহকারী (গ্রেড-১৩): ২২টি পদ, বেতন ১১,০০০-২৬,৫৯০ টাকা।
  • উচ্চমান সহকারী (গ্রেড-১৪): ২২টি পদ, বেতন ১০,২০০-২৪,৬৮০ টাকা।
  • সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (গ্রেড-১৪): ২৩টি পদ, বেতন ১০,২০০-২৪,৬৮০ টাকা।
  • অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬): ২৭টি পদ, বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা।
  • অফিস সহায়ক (গ্রেড-২০): ২৭টি পদ, বেতন ৮,২৫০-২০,১০০ টাকা।

বয়সসীমা

প্রার্থীদের বয়স ২৫ মে ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের নিয়ম

পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন ফি ১ থেকে ৫ নম্বর পদের জন্য ১০০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা। ৬ নম্বর পদের জন্য আবেদন ফি ৫০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা। অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের) প্রার্থীদের জন্য আবেদন ফি ৫০ টাকা ও সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা। আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবেদনের সময়সীমা

আবেদনপত্র জমাদান শুরুর তারিখ ও সময়: ৫ মে ২০২৬, সকাল ১০.০০টা। শেষ তারিখ ও সময়: ২৫ মে ২০২৬, বিকেল ০৫.০০টা। বিস্তারিত দেখুন: https://taxeszonejashore.gov.bd/media/notice_files/নয়গ_বজঞপত.pdf

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ