রূপগঞ্জে পুকুরে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
রূপগঞ্জে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরের পানিতে পড়ে ফারিহা (১২) ও টুম্পা (৮) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ভুলতা ইউনিয়নের সোনাবো এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতদের পরিচয়

নিহত ফারিহা সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার রাফিন নগর এলাকার দ্বীন ইসলামের মেয়ে। অপর নিহত টুম্পা একই এলাকার মাসুদ মিয়ার মেয়ে। তারা সোনাবো এলাকার আলাউদ্দিন ও মমিন মিয়ার বাড়িতে বসবাস করছিলেন।

ঘটনার বিবরণ

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুপুর আনুমানিক দেড়টার দিকে সোনাবো এলাকার মতিন মিয়াদের পুকুরের পাড়ে ফারিহা, টুম্পাসহ তিন শিশু খেলাধুলা করছিল। এক পর্যায়ে তারা পুকুরে পড়ে পানিতে তলিয়ে যায়। স্থানীয় কয়েকজন বিষয়টি দেখতে পেয়ে চিৎকার শুরু করলে অন্যরা এগিয়ে আসেন। পরে স্থানীয়রা ওই পুকুর থেকে ফারিহা ও টুম্পার মরদেহ উদ্ধার করেন। অপর শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শোক ও পুলিশি ব্যবস্থা

দুই শিশুর মৃত্যুর ঘটনায় পরিবার এবং এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এ ব্যাপারে রূপগঞ্জের ভুলতা ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) রঞ্জু আহমেদ জানান, তিনি শুনেছেন যে পুকুরপাড়ে তিন শিশু খেলাধুলা করার সময় পানিতে পড়ে যায়। এতে দুইজন মারা যায় এবং একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ