নৌকায় বসা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল একজনের
নৌকায় বসা নিয়ে সংঘর্ষে একজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নৌকায় বসা (স্থান নির্ধারণ) নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে হানিফ মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার সদর বাজারের মনোবাবু নৌকা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ

স্থানীয় সূত্রে জানা যায়, নৌকায় বসা নিয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় প্রতিপক্ষের কিল ও ঘুষিতে গুরুতর আহত হন হানিফ মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরবর্তী পরিস্থিতি

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলায় পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ