এশিয়ান গেমসের টিকিট নিশ্চিত করল বাংলাদেশের মেয়েরা
এশিয়ান গেমসের টিকিট নিশ্চিত করল বাংলাদেশের মেয়েরা

ড্র করলেই এশিয়ান গেমসের মূল পর্বের টিকিট নিশ্চিত হবে বাংলাদেশের মেয়েদের। এমন সমীকরণ নিয়ে হংকং চায়নার বিপক্ষে মাঠে নামে লাল-সবুজের প্রতিনিধিরা। কিন্তু শুধু ড্র নয়, ২-১ গোলের জয়ে সেমিফাইনালে জায়গা করে নেওয়ার পাশাপাশি প্রথমবারের মতো এশিয়ান গেমসের টিকিট নিশ্চিত করেছে বাংলার মেয়েরা।

চলমান এশিয়ান গেমসের বাছাইপর্বই বাংলাদেশের মেয়েদের প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা। আর প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতাতেই বাজিমাত করলো লাল-সবুজের প্রতিনিধিরা। চলতি বছরের সেপ্টেম্বর–অক্টোবরে জাপানে বসবে এশিয়ান গেমসের ২০তম আসর। যেখানে এই প্রথম বাংলাদেশ পুরুষ হকি দলের পাশাপাশি নারী হকি দলও অংশ নেবে।

রোববার (২৬ এপ্রিল) ম্যাচ শুরুর প্রথম মিনিটেই এগিয়ে যায় হংকং। তবে পিছিয়ে পড়লেও হাল ছাড়েনি বাংলার মেয়েরা। একের পর এক আক্রমণ করতে থাকে তারা। যার ফল আসে দশম মিনিটে। জটলার মধ্যে থেকেই চমৎকার হিটে ফিল্ড গোল করেন বাংলাদেশের মিডফিল্ডার নাদিরা এমা। এরপর ম্যাচের ৩৯ মিনিটে আবারও গোলের দেখা পায় বাংলাদেশ। ফিল্ড গোলে বাংলাদেশকে এগিয়ে দেন কনা আক্তার। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ