বাউফলে নালা নির্মাণ নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৩
বাউফলে নালা নির্মাণ নিয়ে সংঘর্ষে নিহত ১

পটুয়াখালীর বাউফল উপজেলায় বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য নালা তৈরি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় রবি হাওলাদার (৪৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী ও দুই ছেলেও গুরুতর আহত হয়েছেন। বুধবার (৩ জুন) সকাল ৮টার দিকে উপজেলার উত্তর কালাইয়া লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উত্তর কালাইয়া গ্রামের হাওলাদার বাড়িতে জমে থাকা বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য নালা নির্মাণের উদ্যোগ নেন রবি হাওলাদার। তিনি নির্মাণ খরচের একটি অংশ প্রতিবেশী রতন ব্যাপারীর কাছে দাবি করেন। কিন্তু রতন ব্যাপারী তা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে কয়েকদিন ধরে উভয়ের মধ্যে ঝগড়া চলছিল।

বুধবার সকালে আবারও ঝগড়া শুরু হলে রতন ব্যাপারীর নেতৃত্বে ৮ থেকে ১০ জন রড ও লাঠিসোঁটা নিয়ে রবি হাওলাদারের ওপর হামলা চালায়। এ সময় রবি হাওলাদারের স্ত্রী ঠাকুরানী (৪০) ও দুই ছেলে হৃদয় (১৮) ও রনি (১৬) বাধা দিতে এলে তাদেরকেও পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আহতদের অবস্থা

গুরুতর আহত অবস্থায় পরিবারের চার সদস্যকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক রবি হাওলাদারকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজনের চিকিৎসা চলছে।

পুলিশের ব্যবস্থা

ঘটনার পর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে। বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ