যুব উন্নয়ন অধিদফতর জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে রাজস্ব খাতভুক্ত সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে মোট ২৪২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ জুন ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের বিবরণ
পদের নাম: সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। পদসংখ্যা: ২৪২টি। বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা। গ্রেড: ১১।
যোগ্যতা ও বয়সসীমা
যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা http://dyd.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২৩ জুন ২০২৬।



