টিসিবিতে ৭টি পদে ওয়াক ইন ইন্টারভিউ, সহকারী প্রকৌশলীসহ
টিসিবিতে ৭ পদে নিয়োগ, সহকারী প্রকৌশলীসহ ওয়াক ইন

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ৯ম ও ১০ম গ্রেডের ২টি ক্যাটাগরিতে মোট ৭টি পদে জনবল নিয়োগ দিচ্ছে। ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত তারিখে সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন।

পদের বিবরণ

১. সহকারী প্রকৌশলী (সিভিল)

  • পদসংখ্যা: ১টি
  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা আবশ্যক।
  • বেতন স্কেল (জেলাভিত্তিক): গ্রেড-১৯, ঢাকায় ৩৫,৬০০ টাকা।

২. উপসহকারী প্রকৌশলী (সিভিল)

  • পদসংখ্যা: ৬টি
  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • বেতন স্কেল (জেলাভিত্তিক): গ্রেড-১০; ঢাকায় ২৭,১০০ টাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল ও রংপুরে ২৫,৫০০ টাকা এবং মৌলভীবাজারে ২৪,৭০০ টাকা।

নিয়োগের ধরন

চুক্তিভিত্তিক (প্রাথমিকভাবে ৬ মাস) নিয়োগ দেওয়া হবে।

বয়সসীমা

২২ থেকে ৩৫ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ওয়াক ইন ইন্টারভিউ এর তারিখ ও স্থান

আগামী ৩ জুন ২০২৬ তারিখে সকাল ১০টায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) প্রধান কার্যালয়, টিসিবি ভবন (৩য় তলা), ১, কাওরান বাজার, ঢাকায় ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

  • সব শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র
  • জাতীয় পরিচয়পত্র
  • অভিজ্ঞতার সনদপত্র
  • সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের ১ সেট সত্যায়িত ফটোকপি
  • জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
  • সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি

আবেদনপত্র ও সনদপত্র প্রদর্শনপূর্বক সাক্ষাৎকারে অংশ নিতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তি টিসিবির ওয়েবসাইটে পাওয়া যাবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ