বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) অধীনে উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি (পিইপি) প্রকল্পের জন্য ১৩ থেকে ২০ গ্রেডের ১১০টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের আবেদনের শেষ তারিখ ২৪ মে ২০২৬ নির্ধারণ করা হয়েছে।
পদের বিবরণ
১. হিসাব সহকারী
পদ সংখ্যা: ০৫টি। শিক্ষাগত যোগ্যতা: দুটি ২য় বিভাগসহ বি.কম পাস অথবা সমমানের জিপিএ। কম্পিউটারে এমএস ওয়ার্ড, এক্সেল প্রভৃতি প্রোগ্রামে জ্ঞান থাকতে হবে। বেতন স্কেল (গ্রেড-১৩): ১১,০০০-২৬,৫৯০ টাকা।
২. মাঠ সংগঠক
পদ সংখ্যা: ৮৫টি। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি। বেতন স্কেল (গ্রেড-১৪): ১০,২০০-২৪,৬৮০ টাকা।
৩. নিম্নমান সহকারী কাম-মুদ্রাক্ষরিক (এলডিএ)/কম্পিউটার কাম ক্রেডিট অ্যাসিস্ট্যান্ট (সিসিএ)
পদ সংখ্যা: ০৭টি। শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস। কম্পিউটারে এমএস ওয়ার্ড, এক্সেল প্রভৃতি প্রোগ্রামে জ্ঞান থাকতে হবে। ইংরেজি ও বাংলায় যথাক্রমে ৪০ ও ৩০ শব্দ টাইপের গতি থাকতে হবে এবং এসএসসি পাস। বেতন স্কেল (গ্রেড-১৬): ৯,৩০০-২২,৪৯০ টাকা।
৪. গাড়িচালক
পদ সংখ্যা: ০২টি। শিক্ষাগত যোগ্যতা: বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ অষ্টম শ্রেণি পাস। বেতন স্কেল (গ্রেড-১৫): ৯,৭০০-২৩,৪৯০ টাকা।
৫. অফিস সহায়ক/ক্যাশ গার্ড/নাইট গার্ড
পদ সংখ্যা: ১০টি। শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। বেতন স্কেল (গ্রেড-২০): ৮,২৫০-২০,০১০ টাকা।
৬. ক্লিনার
পদ সংখ্যা: ০১টি। শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। বেতন স্কেল (গ্রেড-২০): ৮,২৫০-২০,০১০ টাকা।
কর্মস্থল
ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলায় কর্মস্থল নির্ধারিত হবে।
বয়সসীমা
৩০ এপ্রিল ২০২৬ তারিখে প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের ডাক বা কুরিয়ারযোগে আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে নিজ ঠিকানা সম্বলিত ১০ টাকার ডাকটিকিট সমেত ফেরৎ খাম সংযুক্ত করতে হবে। খামের উপরে আবেদনকৃত পদের নাম স্পষ্টভাবে লিখতে হবে। একটি খামে একাধিক আবেদনপত্র প্রেরণ করা হলে তা বাতিল বলে গণ্য হবে।
আবেদনের ঠিকানা: নির্বাহী পরিচালক, উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি (পিইপি), বিআরডিবি, এলজিইডি ভবন (৩য় তলা), জেলা পরিষদ চত্বর, কমলাপুর, ফরিদপুর।
আবেদন ফি
১ থেকে ৪ নং পদের জন্য ১০০ টাকা এবং ৫ ও ৬ নং পদের জন্য ৫০ টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। এমআইসিআর পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে ফি জমা দিতে হবে।
শর্তাবলি
- পদগুলি সম্পূর্ণ অস্থায়ী ও শুধুমাত্র পিইপি প্রকল্পের জন্য প্রযোজ্য, যা বিআরডিবির রাজস্ব বাজেটভুক্ত নয়।
- নিয়োগকৃত কর্মচারীদের বেতন-ভাতাদি প্রকল্পের নিজস্ব আয় থেকে প্রদান করা হবে। বেতন-ভাতা ও বার্ষিক বৃদ্ধি নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের ওপর নির্ভরশীল।
- মাঠ সংগঠক পদের নির্বাচিত প্রার্থীদের ইউনিয়ন পর্যায়ে অবস্থান করে কাজ করতে হবে এবং এলাকার দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করতে হবে।
- প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।
বিজ্ঞপ্তি, পরীক্ষার তারিখ ও ফলাফল বিআরডিবির ওয়েবসাইটে প্রকাশিত হবে।



