মোংলা বন্দরে ১৩৯ জনের নিয়োগ, আবেদন শুরু ২৯ এপ্রিল
মোংলা বন্দরে ১৩৯ জনের নিয়োগ, আবেদন শুরু ২৯ এপ্রিল

নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন মোংলা বন্দর কর্তৃপক্ষে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া চলছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন গ্রেডের ১৭টি পদে মোট ১৩৯ জন কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ শুরু হয়েছে ২৯ এপ্রিল এবং চলবে ২৩ মে ২০২৬ পর্যন্ত।

পদসমূহের বিবরণ

১. চিকিৎসা কর্মকর্তা

পদসংখ্যা: ১। শিক্ষাগত যোগ্যতা: এক বছরের ইন্টার্ন ট্রেনিংসহ এমবিবিএস ডিগ্রি। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

২. চিকিৎসা কর্মকর্তা (অস্থায়ী রাজস্ব)

পদসংখ্যা: ১। শিক্ষাগত যোগ্যতা: এক বছরের ইন্টার্ন ট্রেনিংসহ এমবিবিএস ডিগ্রি। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

৩. পরিসংখ্যান কর্মকর্তা

পদসংখ্যা: ১। শিক্ষাগত যোগ্যতা: অর্থনীতি/পরিসংখ্যান/অঙ্ক বিষয়ে প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তরসহ (সম্মান) দ্বিতীয় শ্রেণির ডিগ্রি। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা অগ্রাধিকারযোগ্য। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

৪. অর্থ কর্মকর্তা

পদসংখ্যা: ১। শিক্ষাগত যোগ্যতা: হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতকসহ (সম্মান) দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা অ্যাকাউন্টিংয়ে মেজরসহ এমবিএ থাকতে হবে। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

৫. নিরাপত্তা কর্মকর্তা

পদসংখ্যা: ১। শিক্ষাগত যোগ্যতা: সামরিক বা আধা সামরিক বাহিনীর জুনিয়র কমিশনপ্রাপ্ত বা তদূর্ধ্ব কর্মকর্তা অথবা স্নাতক ডিগ্রিসহ পুলিশ বা আনসার বিভাগের পদে চার বছরের অভিজ্ঞতা। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

৬. ট্রাফিক অফিসার

পদসংখ্যা: ২। শিক্ষাগত যোগ্যতা: প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতকসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

৭. সহকারী প্রকৌশলী (নৌ যান)

পদসংখ্যা: ১। শিক্ষাগত যোগ্যতা: নৌ অথবা নৌ স্থাপত্য বিষয়ে কমপক্ষে স্নাতক প্রকৌশল ডিগ্রি/ডিওটি দ্বিতীয় শ্রেণি। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

৮. সহকারী নিরাপত্তা

পদসংখ্যা: ১। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রিসহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন সামরিক/আধা সামরিক/পুলিশ/আনসার বাহিনীর অবসরপ্রাপ্ত জেসিও বা সমমানের কর্মকর্তা। বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা।

৯. টেকনিশিয়ান (প্যাথলজি)

পদসংখ্যা: ১। শিক্ষাগত যোগ্যতা: প্যাথলজিতে ডিপ্লোমা বা প্যারামেডিকস সার্টিফিকেটসহ এইচএসসি পাস হতে হবে। বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা।

১০. গবেষণা সহকারী

পদসংখ্যা: ১। শিক্ষাগত যোগ্যতা: অর্থনীতি/পরিসংখ্যান/গণিতসহ দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি থাকতে হবে। বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা।

১১. রেডিওগ্রাফার/রেডিওগ্রাফিস্ট

পদসংখ্যা: ১। শিক্ষাগত যোগ্যতা: রেডিওগ্রাফিতে ডিপ্লোমাসহ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি পাস হতে হবে। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

১২. মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ১। শিক্ষাগত যোগ্যতা: মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট কোর্সসহ এসএসসি পাস। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

১৩. কম্পাউন্ডার

পদসংখ্যা: ২। শিক্ষাগত যোগ্যতা: কম্পাউন্ডারশিপ সার্টিফিকেটসহ স্বীকৃত বোর্ড থেকে এসএসসি পাস হতে হবে। বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা।

১৪. লিডিং ফায়ারম্যান

পদসংখ্যা: ২। শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ ফায়ার সার্ভিস বা সিভিল ডিফেন্সে ট্রেনিংপ্রাপ্ত হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা।

১৫. নিরাপত্তা হাবিলদার

পদসংখ্যা: ২। শিক্ষাগত যোগ্যতা: ক. এইচএসসি পাস, খ. অস্ত্র বিষয়ে আনসারের ৭০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণের সনদপ্রাপ্ত। বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা।

১৬. সুইপার কাম মালি

পদসংখ্যা: ২। শিক্ষাগত যোগ্যতা: মালি হিসেবে কাজ করার অভিজ্ঞতাসহ অষ্টম শ্রেণি পাস হতে হবে। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

১৭. নিরাপত্তাপ্রহরী

পদসংখ্যা: ১১৮। শিক্ষাগত যোগ্যতা: ক. এসএসসি পাস হতে হবে, খ. অস্ত্র বিষয়ে আনসারের ৭০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণের সনদপ্রাপ্ত। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

আবেদনের বয়সসীমা

১ থেকে ৪, ৬, ৭, ১০ ও ১৪ থেকে ১৭ নম্বর পদের জন্য ১ মার্চ ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ থেকে ৩০ বছর হতে হবে।

আবেদনের প্রক্রিয়া

প্রার্থীদের ওয়েবসাইটে নিবন্ধন (রেজিস্ট্রেশন) করতে হবে। এরপর নির্ধারিত নিয়ম অনুযায়ী আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন ও ফি জমাদানের প্রক্রিয়া শেষ হলে, প্রার্থীরা www.mpajobsbd.com পোর্টালে লগইন করে তাঁদের ড্যাশবোর্ড থেকে আবেদনপত্রের কপি ও পেমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারবেন।

আবেদন ফি

  • ১ থেকে ৭ নম্বর পদের জন্য: ২২৩ টাকা
  • ৮ থেকে ১০ নম্বর পদের জন্য: ১৭২ টাকা
  • ১১ থেকে ১৩ নম্বর পদের জন্য: ১২১ টাকা
  • ১৪ থেকে ১৭ নম্বর পদের জন্য: ৬৯ টাকা
  • সব গ্রেডের পদের জন্য অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য: ৬৯ টাকা

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদনের শেষ তারিখ: ২৩ মে ২০২৬। বিস্তারিত তথ্য পাওয়া যাবে সংশ্লিষ্ট ওয়েবসাইটে।