বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে হাইকোর্ট বিভাগে ১০ থেকে ২০ গ্রেডের ৮ ক্যাটাগরির পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ২০টি। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ জুনের মধ্যে আবেদন করতে পারবেন।
চাকরির বিবরণ
১. প্রটোকল অফিসার
পদসংখ্যা: ০১টি। শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)।
২. স্টেনোগ্রাফার
পদসংখ্যা: ০১টি। শিক্ষাগত যোগ্যতা: সাঁটলিপি ও টাইপিংয়ে দক্ষতাসম্পন্ন কমপক্ষে উচ্চমাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)।
৩. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০১টি। শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক পাস বা সমমানের শিক্ষাগত যোগ্যতা। নির্ধারিত শর্টহ্যান্ড ও টাইপিং গতি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।
৪. অফিস সহকারী
পদসংখ্যা: ০৬টি। শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে উচ্চমাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা। সাঁটলিপি ও কম্পিউটার টাইপিং জ্ঞানসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
৫. মুদ্রাক্ষরিক তথা অফিস সহকারী
পদসংখ্যা: ০৭টি। শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে উচ্চমাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা এবং টাইপিং দক্ষতা। সাঁটলিপি জ্ঞানসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
৬. স্টোর কিপার
পদসংখ্যা: ০১টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট থেকে দ্বিতীয় বিভাগে উচ্চমাধ্যমিক পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
৭. অফিস সহায়ক
পদসংখ্যা: ০১টি। শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।
৮. এমএলএসএস
পদসংখ্যা: ০২টি। শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস বা সমমানের শিক্ষাগত যোগ্যতা। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।
বয়সসীমা
১ জুন ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর হতে হবে।
আবেদনের নিয়ম
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি নির্ধারিত ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ ও দাখিল করতে পারবেন।
আবেদন ফি
- ১ নম্বর পদের জন্য ২২৩ টাকা (সার্ভিস চার্জসহ)
- ২-৬ নম্বর পদের জন্য ১১২ টাকা (সার্ভিস চার্জসহ)
- ৭-৮ নম্বর পদের জন্য ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)
- সব পদের জন্য অনগ্রসর নাগরিকদের ফি ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)
আবেদনের সময়সীমা
আবেদনপত্র পূরণ ও ফি জমাদানের শুরুর তারিখ: ২১ মে ২০২৬, সকাল ১০:০০টা। শেষ তারিখ: ১৫ জুন ২০২৬, বিকেল ০৫:০০টা।
বিস্তারিত জানতে নির্ধারিত ওয়েবসাইট দেখুন।



