রায়পুর থানার ওসি শাহীন মিয়াকে প্রত্যাহার, নতুন দায়িত্বে নিজাম উদ্দিন
রায়পুর থানার ওসি প্রত্যাহার, নতুন ওসি নিজাম উদ্দিন

লক্ষ্মীপুরের রায়পুরে সম্প্রতি দিনের বেলা একই পরিবারের মা ও তিন মেয়েকে নৃশংসভাবে হত্যাসহ একাধিক আলোচিত অপরাধের ঘটনার পর রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়াকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) শাহীন মিয়ার স্থলে নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে রায়পুর থানার সাবেক ও নোয়াখালির কবিরহাট থানার ওসি নিজাম উদ্দিনকে।

প্রশাসনিক সিদ্ধান্তে বদলি

পুলিশ সূত্রে জানা গেছে, প্রশাসনিক সিদ্ধান্তের অংশ হিসেবে এ বদলির আদেশ কার্যকর করা হয়েছে। তবে এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নির্দিষ্ট কারণ জানানো হয়নি। পুলিশ সুপার (এসপি) আবু তারেক বলেন, "রায়পুর থানার ওসি শাহীন মিয়াকে প্রত্যাহার না বদলি করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে নিজাম উদ্দিনকে। বিষয়টি প্রত্যাহার নয় বদলি।"

মা ও তিন মেয়ে হত্যাকাণ্ডের প্রভাব

গত ২৫ জুন সকাল ১০ টায় রায়পুরে মা ও তিন মেয়েকে নির্মমভাবে হত্যার ঘটনা দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। এছাড়া ওই মামলার প্রধান অভিযুক্ত অন্তর মজুমদার গণপিটুনিতে মৃত্যু এবং আলাদা ঘটনায় মাদক কারবারিদের হামলায় আহত এক ব্যবসায়ীর ১৮ দিন পর মৃত্যু এবং গত তিন মাসে ৯টি হত্যার ঘটনাও এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এসব ঘটনার পর স্থানীয়দের মধ্যে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা জোরদারের দাবি ওঠে। এরই মধ্যে থানার নেতৃত্বে এই পরিবর্তন আনা হলো।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নতুন ওসির অঙ্গীকার

নতুন ওসি নিজাম উদ্দিন বৃহস্পতিবার রায়পুর থানায় দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি অপরাধ দমন, চলমান গুরুত্বপূর্ণ মামলাগুলোর তদন্তে গতি আনা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা জানান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ