হবিগঞ্জে বাজার আধিপত্য নিয়ে চার গ্রামের সংঘর্ষ, আহত ৫০
হবিগঞ্জে বাজার আধিপত্য নিয়ে চার গ্রামের সংঘর্ষ

হবিগঞ্জের বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতের আঁধারে টর্চলাইট জ্বালিয়ে চার গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হয়েছে। তাদের উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার বিবরণ

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে স্থানীয় নেতাদের সহায়তায় পরিস্থিতি শান্ত করে। সদর মডেল থানার ওসি জাহিদুল হক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩ রাউন্ড টিয়ারশেল ও ৪ রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে সোমবার কারাগারে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

তিনি বলেন, স্থানীয়রা দাবি করেছেন যে কিছু যুবক নতুনবাজার এলাকায় রাতে বসে আড্ডা দিচ্ছিল। ওই স্থানটিতে বিভিন্ন সময় মাদকসেবীরাও বসে আড্ডা দেয়। তাই ধারণা করা হয় ওই যুবকরাও মাদক সেবন করছে। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরেই সংঘর্ষ হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্থানীয় নেতার বক্তব্য

স্থানীয় বাসিন্দা জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ বলেন, মূলত নতুনবাজার এলাকাটি বনগাঁও ও চরহামুয়া গ্রামের মধ্যবর্তী স্থানে অবস্থিত। দীর্ঘদিন ধরেই বাজারটিতে আধিপত্য বিস্তার করা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে বিরোধ চলে আসছে। ইতোপূর্বে একাধিকবার তারা বিরোধে লিপ্ত হয়েছে। সালিশে বিষয়টি নিষ্পত্তিও করা হয়েছে।

রোববার দিবাগত রাতে কয়েকজন যুবকের আড্ডার অজুহাতে উভয় গ্রামের মানুষজন সংঘর্ষে লিপ্ত হয়। তবে বিষয়টি সালিশে নিষ্পত্তির চেষ্টা চলছে। আমরা চেষ্টা করছি যেন দ্রুত বিষয়টির স্থায়ী সমাধান করতে পারি। আশা করছি দ্রুতই এটির স্থায়ী সমাধান হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সংঘর্ষের ধারা

পুলিশ ও এলাকাবাসী জানান, রোববার দিবাগত রাত ১০টার দিকে স্থানীয় নতুনবাজার এলাকায় চরহামুয়া গ্রামের কয়েকজন যুবক বসে আড্ডা দিচ্ছিল। ওই স্থানটিতে প্রায় সময়ই মাদকসেবীরা বসে আড্ডা দেয়। মাদকও সেবন করে। স্থানীয়রা ধারণা করেন ওই যুবকরা সেখানে বসে মাদক সেবন করছে। তখন বনদক্ষিণ কয়েকজন যুবক এসে তাদের বিরুদ্ধে গাঁজা সেবনের অভিযোগ তুলে। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়।

একপর্যায়ে বিষয়টি দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে জানাজানি হলে বনদক্ষিণ ও চরহামুয়া গ্রামবাসী স্থানীয় নতুন বাজারে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে বনদক্ষিণ গ্রামের পক্ষ নেয় সুলতানশী ও চরহামুয়া গ্রামের পক্ষ নেয় বনগাঁও গ্রামবাসী। প্রায় তিন ঘণ্টাব্যাপী চলে এ সংঘর্ষ। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হন। এ সময় কমপক্ষে ১০টি দোকানপাটে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।